ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: আগামী ১৫ নভেম্বর থেকে বাংলাদেশীদের জন্য সীমিত পরিসরে ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত। তবে শুধু আকাশপথে চলাচলের জন্য এ ভিসা দেওয়া হবে। ১২০ দিন মেয়াদের এ ভিসায় থাকা যাবে সর্বোচ্চ ৩০ দিন। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী আখাউড়া চেকপোষ্টের জিরো লাইনে মঙ্গলবার সকালে সাংবাদিকদের একথা বলেছেন। তিনি মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় আখাউড়া দিয়ে ভারতে গেছেন।
ভারতীয় হাইকমিশনার বলেন, করোনা পরিস্থিতির মধ্যেও টুরিস্ট ভিসা চালু করছি আমরা। যাতে কোভিকের মধ্যে ভ্রমন শুরু হয়। প্রথমে সীমিত সময়ের ভিসা দেওয়া হবে। ১২০ দিনের মেয়াদে সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হবে। থাকা যাবে ৩০দিন। কারণ এখনও সব জায়গায় কিছু কিছু কোভিকের ভয় রয়েছে। পরিস্থিতির উন্নতি হলে স্থল ও রেলপথেও ভিসা দেওয়া হবে।
এসময় তিনি দুই দেশের সীমান্তের আখাউড়া ইমিগ্রেশন ভবন নির্মাণে জটিলতাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণে সমস্যা সম্পর্কে ভারতীয় হাইকমিশনার বলেন, অর্থ পরিশোধের জটিলতা থাকায় কাজ বন্ধ রয়েছে। আশা করি খুব দ্রুত এর সমাধান হবে। আগামী সপ্তাহে পরিদর্শন সফর আছে। আমরা দ্রুত প্রজেক্টটি শেষ করতে চাই।
সম্প্রতি দেশে সংঘটিত বিভিন্ন সাম্প্রদায়িক সহিংসতার ব্যাপারে প্রশ্ন করলে হাইকমিশনার বলেন, বাংলাদেশ ভারতের ঘনিষ্ঠ অংশীদার। দুই দেশের গভীর সম্পর্ক সর্ম্পর্ক রয়েছে। আমাদেরকে একসাথে কাজ করতে হবে।
এর আগে সকালে ঢাকা থেকে সড়ক পথে আখাউড়া চেকপোষ্টে এসে পৌঁছলে ভারতীয় হাইকমিশনারকে ফুল দিয়ে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান। এ সময় দুই দেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী ১৩ নভেম্বর একই পথে শ্রী বিক্রম দোরাইস্বামী ঢাকায় ফিরবেন বলে জানা গেছে।
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় ডোরড্যাশের খাবার সরবরাহ করতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়েছেন বাংলাদেশি প্রবাসী মো. মাহফুজুল হক। তার বয়স হয়েছিল ৪৩ বছর। তিন ...
স্টাফ রিপোর্টার: চলতি বছর সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অভিবাসীর সংখ্যা গত দুই বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমলেও, এরমধ্যেও শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা। ভূমধ্যসাগরের কেন্দ্রীয় রুট দিয়ে লিবিয়া থেকে ইতালিতে ...
ডেস্ক রিপোর্ট: ইতালির রাজধানী রোমে এক বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার, ২৬ জুন রাত আনুমানিক ৯টার দিকে রোমের পশ্চিমাঞ্চলের কাসালোত্তি এলাকার ভি ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি প্রবাসী শ্রমিকসহ মোট ছয়জন নিহত হয়েছেন। রোববার ২১ জুন স্থানীয় সময় সকাল ৬টার দিকে আল শাহানিয়া এলাকার দোহা-দুখান মহাসড়কে এই ম ...
সব মন্তব্য
No Comments