ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় ২০-২৬ আগস্ট পটচিত্র কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ২০ আগস্ট সকাল ১১টায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে সাত দিনব্যাপী পটচিত্র কর্মশালার উদ্বোধন করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। প্রশিক্ষণ প্রদান করেন পটচিত্র শিল্পী নিখিল চন্দ্র দাস।
২৭ আগস্ট ২০২২ সকাল ১১টায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।সমাপনী অনুষ্ঠানে একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশিষ্ট পটচিত্র শিল্পী নিখিল চন্দ্র দাস। আলোচক হিসেবে ছিলেন বিশিষ্ট লোকগবেষক ড. সাইমন জাকারিয়া এবং বিশিষ্ট গবেষক শিল্পী শাওন আকন্দ। স্বাগত বক্তব্য রাখেন একাডেমির প্রশিক্ষণ বিভাগের পরিচালক খন্দকার রেজাউল হাশেম।
স্টাফ রিপোর্টার: মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির একদিন পরই আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি।বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) দুপুরে শুনানি শেষে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার খালিয়াজুরীর হাওড়ঘেরা জনপদ বল্লী গ্রামে জন্ম তাঁর। শৈশব-কৈশোর কেটেছে হাওড়ের প্রকৃতি, মানুষের জীবনযাপন ও লোকজ সংস্কৃতির আবহে। সেই শেকড়ের টান আর সংগীতের প্রতি গভীর ভালোবাস ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য নৌকা বাইচকে ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয় বরিশালের উজিরপুর। ঢাকঢোলের বাদ্য, বৈঠার ছন্দ আর লাখো দর্শকের উচ্ছ্বাসে শনিবার (৩১ অক্টোবর) মুখরিত হয় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থ ...
সব মন্তব্য
No Comments