ডেস্ক রিপোর্ট: ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ) বাংলাদেশি কিশোরী স্বর্ণা দাসকে গুলি করে হত্যার ঘটনায় ভারত সরকারের কাছে আজ আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ১৩ বছর বয়সী কিশোরী স্বর্ণা দাসকে গত ১ সেপ্টেম্বর বিএসএফ গুলি করে হত্যা করে।
আজ ঢাকায় ভারতীয় হাইকমিশনে পাঠানো প্রতিবাদ নোটে বাংলাদেশ এ ধরণের নির্মম হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে এবং এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
বাংলাদেশ সরকার মনে করিয়ে দিয়েছে যে, সীমান্ত হত্যার এই ধরণের ঘটনা অনাকাঙ্ক্ষিত ও অযৌক্তিক এবং এই ধরণের কর্মকাণ্ড ‘সীমান্ত কর্তৃপক্ষের জন্য যৌথ ভারত-বাংলাদেশ নীতিমালা, ১৯৭৫’ এর বিধান লঙ্ঘন করে।
বাংলাদেশ সরকার ভারত সরকারকে এ ধরণের জঘন্য কাজের পুনরাবৃত্তি বন্ধ করতে এবং সকল সীমান্ত হত্যাকাণ্ডের তদন্ত পরিচালনা, দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা এবং তাদেরকে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে।
ডেস্ক রিপোর্ট: ইতালির মেস্ত্রেতে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রবাসী কর্মীদের বিরুদ্ধে। ৮৩তম ভেনিস আন্তর্ ...
ডেস্ক রিপোর্ট: বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশি পর্যটকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা বা এমইভি সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকরা এই সুবিধার সাধারণ আওতার বাইরে পড়েছেন। ফল ...
প্রবাসী ডেস্ক: আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার খবরটি ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার সরকারি মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল বুধবার মন্ত্রিসভার ...
সব মন্তব্য
No Comments