মাহবুবুল আলম, সিরাজগঞ্জ প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টের পর মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার পেলেন মোঃ আবু বক্কর ও মোঃ আল-আমিন নামের দুই শারীরিক প্রতিবন্ধী।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের জামিরতা গ্রামের মোঃ আবু বক্কর (৬০) নামের এক বৃদ্ধ মাটিতে বসে হাতের উপর বলপ্রয়োগ করে চলাচল করতে দেখে চ্যানেল এস এর শাহজাদপুর উপজেলা প্রতিনিধি মাহবুবুল আলম তার নিজস্ব ফেইসবুকে পোস্ট করেন।
এর পরই পোস্টটি নজরে আসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সিরাজগঞ্জের চিকিৎসক মোঃ আশরাফুল আলম সবুজের সহযোগীতায় প্রধানমন্ত্রীর প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ হুইলচেয়ারের ব্যবস্থা করে মোঃ আবু বক্করকে বুঝিয়ে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ আব্বাস আলী, চ্যানেল এস এর শাহজাদপুর উপজেলা প্রতিনিধি মাহবুবুল আলমসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
এদিকে উপজেলার কৈজুরী ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মোঃ আল-আমিন হোসেন (৩৫) নামের যুবকের একই পরিস্থিতি দেখে ডাক্তার মোঃ আশরাফুল আলম সবুজের কাছে আবেদন করেন স্থানীয় ইউপি সদস্য মোঃ শুকুর আলী। তাঁকেও একই দিনে উপহারটি বুঝিয়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মোঃ শুকুর আলী, স্থানীয় সংবাদ কর্মী ও জামিরতা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের কর্মকর্তা মোঃ হাসেম আলীসহ আরো অনেকে।
মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার পেয়ে তারা অত্যন্ত আনন্দিত ও প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সবাইকে ধন্যবাদ জানান।
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের চেষ্টা এবং নদী খনন প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। এ বিষয়ে হয়রানি বন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থান ...
সব মন্তব্য
No Comments