রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় ১১ বছর পরে ডাকাতি মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি সদাই হালদারকে (৪০)গ্রেফতার করেছে থানা পুলিশ। ২৯ ডিসেম্বর গভীর রাতে তাকে বিশারকান্দি ইউনিয়ন থেকে গ্রেফতার করা হয়। এবিষয়ে বানারীপাড়া থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম জানান, উপজেলার বিশারকান্দি এলাকার নারায়ন হালদারের ছেলে সদাই হালদার বানারীপাড়া থানার জিআর নং ১১৭, ধারা -৩৯৫/৩৯৭/৪১২ পেনাল কোডের পরোয়ানা ভুক্ত আসামি। ২০১১ সালে তার বিরুদ্ধে ডাকাতি মামলা দায়ের করা হলে সে ভারতে পালিয়ে যায়। ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার রাত পৌণে ১ টার দিকে সে বাড়িতে বেড়াতে এলে গোপন সংবাদের ভিত্তিতে ভোর সোয়া ৪টার দিকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে বরিশালে জেলহাজতে পাঠানো হয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
মো: মেহেদী হাসান,কাঁঠালিয়া প্রতিনিধঃ ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাজারে অভিযান চালিয়ে ৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পলিথিন সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. মামুন নামের এক ...
সব মন্তব্য
No Comments