কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। ৪০ কেজিতে মন ও ধানের ন্যায্যমুল্যের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় কৃষক সমাবেশ-বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ করেছে কৃষকরা। সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার পাখিমারা বাজারে বাংলাদেশ কৃষক সমিতি নীলগঞ্জ ইউনিয়ন শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করে। এতে কৃষক সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন। এ সময় উপজেলার সকল খাল, বিল, জলাশয়ের ইজারা বাতিল ও দখলমুক্ত করা সহ কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের দাবী জানানা তারা। ঘন্টা ব্যাপী সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলার সভাপতি ও নীলগঞ্জ ইউনিয়ন শাখার আহ্বায়ক জিএম মাহবুবুর রহমান। বক্তব্য রাখেন, কমরেড নাসির তালুকদার, শিক্ষক আতাজুল ইসলাম, প্রভাষক রফিকুল ইসলাম, নাসির উদ্দিন বিপ্লব, নয়নাভিরাম গাঈন প্রমূখ।
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
সব মন্তব্য
No Comments