ডেস্ক রিপোর্ট: ওয়ানপ্লাস নর্ড সিই৪ লাইট ফাইভজি স্মার্টফোন এখন দেশব্যাপী পাওয়া যাচ্ছে। স্থানীয়ভাবে তৈরি ওয়ানপ্লাসের দ্বিতীয় ডিভাইসটির ফিচার উন্নয়নে ব্যবহারকারীদের পছন্দকে গুরুত্ব দেয়া হয়েছে।
ওয়ানপ্লাসের জনপ্রিয় স্মার্টফোন সিরিজ নর্ড। এক্ষেত্রে ফ্ল্যাগশিপ-লেভেলের অভিজ্ঞতা নিশ্চিত করবে ওয়ানপ্লাস নর্ড সিই৪ লাইট ফাইভজি। ডিভাইসটি সেরা মান ও সর্বোচ্চ আস্থা নিশ্চিতে বাংলাদেশ সরকারের সবরকম টেস্টে উত্তীর্ণ হয়েছে। আগ্রহী ক্রেতারা দেশের যেকোনো ওয়ানপ্লাস স্টোর থেকে ক্রয়ের পাশাপাশি দারাজ, পিকাবু, গ্যাজেট অ্যান্ড গিয়ার ও ডলবেয়ার থেকে অনলাইনে অর্ডার দেয়ার সুযোগ রয়েছে।
এ বিষয়ে ওয়ানপ্লাস বাংলাদেশ’র সিইও মেঙ্ক ওয়াং বলেন, “আমরা নর্ড সিরিজের ডিভাইসে ব্যবহারকারীর সমৃদ্ধ অভিজ্ঞতা নিশ্চিত করতে প্রতিশ্রæতিবদ্ধ। নর্ড সিই৪ লাইট ফাইভজি ফোনে ফ্ল্যাগশিপ-লেভেলের উদ্ভাবনী হার্ডওয়্যার ও সফটওয়্যার ফিচার ব্যবহার করা হয়েছে। বাংলাদেশে ওয়ানপ্লাস পণ্যের প্রতি মানুষের ভালোবাসা ও চাহিদা আমাদের এই যাত্রাকে আরও রোমাঞ্চকর করে তুলেছে। বাংলাদেশের মানুষের জন্য আরও অনেক প্রযুক্তি ও পণ্য নিয়ে আসবো আমরা।”
অ্যাকুয়া টাচ সহ ১২০ হার্জ সুপার-ব্রাইট ২,১০০ নিটস অ্যামোলেড ডিসপ্লে, ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সহ ৫,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং ওআইএস সহ সনি লিটিয়া ৬০০ ক্যামেরার ফিচারে সমৃদ্ধ ওয়ানপ্লাস নর্ড সিই৪ লাইট ফাইভজি ফোনটি মাত্র ২৭,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। আগ্রহী ক্রেতারা আরও বিস্তারিত তথ্যের জন্য অফিশিয়াল ফেইসবুক পেইজ https://www.facebook.com/oneplus.bangladesh.official বা ওয়েবসাইটঃ https://www.oneplus.com/bd ভিজিট করতে পারেন।
ডেস্ক রিপোর্ট: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তাদের রিয়েলমি সি১০০আই নিয়ে এসেছে, যা এই সেগমেন্টের ব্যাটারি পারফরম্যান্সে নতুন মানদণ্ড নির্ধারণ করেছে। নিরবচ্ছিন্ন ...
ডেস্ক রিপোর্ট: এন্ট্রি-লেভেল সেগমেন্টে ফ্ল্যাগশিপ লুকের নতুন স্মার্টফোন আনছে অপো। শীঘ্রই দেশের বাজারে উন্মোচন হতে যাচ্ছে অপো এ৬সি। অপো জানায়, স্টাইল ও এলিগেন্ট ডিজাইন চাওয়া ব্যবহারকারীদের জন্য ফ্ ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : ডিজেল সংকটে যখন দিশেহারা কৃষক, ঠিক তখনই আশার আলো দেখাচ্ছেন কুষ্টিয়ার দৌলতপুরের যুবক মনিরুল ইসলাম। অব্যবহৃত পোড়া মবিল থেকে তিনি উদ্ভাবন করেছেন ডিজেলের বিকল্প জ্বালানি ম্য ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের ইলেকট্রিক ভেহিকল (ইভি) মার্কেটের বিভিন্ন ডিজাইনের বাইকগুলো এতদিন মূলত নিত্যদিনের যাতায়াতের বাহন হিসেবেই পরিচিত ছিল। এই পরিবেশবান্ধব যাতায়াতের ধারণায় এবার গতির থ্রিল ...
সব মন্তব্য
No Comments