স্টাফ রিপোটার: ‘স্মৃতি সত্তা ভবিষ্যৎ’; ২য় দিনের আয়োজনে স্মরণ করা হয় উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী ও পরিচালক কমল দাশ গুপ্ত এবং বরেণ্য সুরকার ও শহীদ আলতাফ মাহমুদকে সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষণ ও মনীষীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের নিমিত্তে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে "স্মৃতি সত্তা ভবিষ্যৎ" শীর্ষক স্মরণ অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ‘স্মৃতি সত্তা ভবিষ্যৎ’ শীর্ষক অনুষ্ঠানে বাংলাদেশের বরেণ্য শিল্পী ও গুণীজনদের নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বছর দেশের ৬২ জন মনীষীদের জীবন ও কর্মের উপর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৪ মে ২০২৪ থেকে ১২ জুন ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত হবে। আজ দ্বিতীয় দিনের আয়োজন শুরু হয় বিকেল ৫টায়। প্রথমেই কমল দাশ গুপ্তকে নিয়ে আয়োজিত অনুষ্ঠানের আলোচনায় অংশগ্রহণ করেন প্রাবন্ধিক মাহমুদুল হাসান, সহকারী অধ্যাপক, সংগীত বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কমল দাশ গুপ্তের পুত্র, কন্ঠশিল্পী ও সংগীত পরিচালক সাফিন আহমেদ। সভাপতিত্ব করেন বিশিষ্ট উচ্চাঙ্গ ও নজরুল সংগীতশিল্পী এবং শিক্ষক সালাউদ্দিন আহমেদ। আলোচনা শেষে একক সংগীত পরিবেশন করেন ইউসুফ খান। আবিদা রহমান সেতু পরিবেশন করেন “এমনি বর্ষা ছিল সেদিন” এবং “দুটি পাখি দুটি তীরে” গান দুটি।
দিনের দ্বিতীয় কর্মসূচি আলতাফ মাহমুদকে নিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট গনমাধ্যম ব্যক্তিত্ব, টেলিভিশন উপস্থাপক, প্রাবন্ধিক ও কলামিষ্ট প্রফেসর ড. জামিল আহমেদ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আলতাফ মাহমুদের শ্যালক ও বিশিষ্ট কন্ঠশিল্পী লিনু বিল্লাহ এবং সভাপতিত্ব করেন বিশিষ্ট সংগীতশিল্পী, শিক্ষক ও প্রশিক্ষক সুমন চৌধুরী। আলোচনা শেষে দ্বৈত সংগীত পরিবেশন করেন ইয়াসমিন আলী ও অনন্য অধিকারী ‘আমার পূর্বে পশ্চিমে…’ এবং ‘জয় সত্যের জয়…’ গান দুটি। এরপর একক সংগীত পরিবেশন করেন রাশেদ ‘পিরিত জতন পিরিত রতন…’ এবং ‘আমার সাধের হাওয়ার গাড়ি…’ এই গান দুটি। অনুষ্ঠানটি উপস্থাপন করেন ফেরদৌস আরা বন্যা।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments