বিজয় রায়,রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিএসএফের গুলিতে মোঃ রাজু মিয়া (২৭) নামে এক তরুণ নিহত হয়েছে।
আজ শুক্রবার (৫ জুলাই) রাতে বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তে এ ঘটনাটি ঘটে।
জানা যায় নিহত ওই তরুণ বালিয়াডাঙ্গী উপজেলার ৪ নং বড় পলাশবাড়ি ইউনিয়নের গড়িয়ালী মালধরিয়াপাড়া গ্রামের মোঃ হবিবর রহমানের ছেলে৷
এ বিষয়ে নিশ্চিত করেন বালিয়াডাঙ্গী বড় ৪ নং পলাশবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাহাবুদ্দিন।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, রাজু চোরাকারবারের জন্য রাতে অবৈধভাবে ভারতে প্রবেশ করলে তাকে লক্ষ্য করে বিএসএফ গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যায় সে। তার লাশ এখনও ভারতের উত্তর দিনাজপুর জেলার গোয়াল পুকুর থানার তিনগাও বিএসএফ ১৫২ ব্যাটালিয়ন ক্যাম্পে আছে।
ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজীর আহম্মদ বলেন, আমরা ঘটনাটি শুনেছি। তবে লাশের বিষয়ে আমরা এখনও নিশ্চিত হতে পারিনি।
এবিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট: ইতালির মেস্ত্রেতে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রবাসী কর্মীদের বিরুদ্ধে। ৮৩তম ভেনিস আন্তর্ ...
ডেস্ক রিপোর্ট: বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশি পর্যটকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা বা এমইভি সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকরা এই সুবিধার সাধারণ আওতার বাইরে পড়েছেন। ফল ...
প্রবাসী ডেস্ক: আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার খবরটি ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার সরকারি মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল বুধবার মন্ত্রিসভার ...
সব মন্তব্য
No Comments