ডেস্ক রিপোর্ট: সম্প্রতি অনলাইন পোর্টাল নেত্র নিউজের তথ্যচিত্র 'আয়নাঘর' নিয়ে নিরপেক্ষ তদন্তের জন্য জাতিসংঘের প্রতি আহবান জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। মান্না বলেন, অবৈধ ক্ষমতাসীন সরকার এই রাষ্ট্রকে একটি প্রাতিষ্ঠানিক সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছে।
বুধবার দলের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার স্বাক্ষরিত বিবৃতিতে এসব কথা বলেন তিনি।
মান্না বলেন, ২০১৫ সালে আমাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে গিয়ে প্রায় ৪০ ঘন্টা গুম করে রাখা হয়। চোখ বেঁধে কোন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়। ওই সময়টাতে আমিও পাশের ঘরগুলো থেকে চিৎকারের শব্দ শুনেছি৷ আমাকেও কি আয়নাঘরের মত কোন জায়গায় রাখা হয়েছিল? এই সরকার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকান্ডের মাধ্যমে ভয়ংকর মানবাধিকার লঙ্ঘন করেছে। আমি অনতিবিলম্বে তথাকথিত আয়নাঘরের বন্দিসহ গুম হওয়া সকল নাগরিককে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানাচ্ছি।
জাতিসংঘের প্রতি নিরপেক্ষ তদন্তের আহবান জানিয়ে মান্না বলেন, অবিলম্বে বাংলাদেশে সংঘটিত সকল গুমের আন্তর্জাতিক তদন্ত হওয়া জরুরি। এই সরকার দেশের জনগণের মানবাধিকার সম্পূর্ণভাবে হরণ করেছে। বিরোধী শক্তিকে দমন করতে তারা জনগণের টাকায় আয়নাঘরের মত 'নির্যাতন সেল' তৈরি করে সেখানে দেশের জনগণের উপর নির্যাতন-নিপীড়ন চালাচ্ছে। দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে বিভিন্ন সময়ে বিরোধী রাজনৈতিক দলের নেতা–কর্মীদের অপহরণ ও গুম করেছে, সেটা এই তথ্যচিত্রে প্রমাণিত।
গণতন্ত্র মঞ্চের এই শীর্ষ নেতা বলেন, ‘নেত্র নিউজে বাংলাদেশ সরকারের গোয়েন্দা সংস্থা পরিচালিত নির্যাতন সেল আয়নাঘরে রাজনৈতিক নেতা–কর্মীদের নির্যাতনের যে ভয়ংকর চিত্র প্রকাশিত হয়েছে, তাতে নাগরিক ঐক্য গভীর উদ্বেগ প্রকাশ করছে।’ আমি এই তথ্যচিত্র এবং নির্যাতন সেল সম্পর্কে সরকারকে জবাব দেয়ার দাবি জানাচ্ছি। সেইসাথে দেশের জনগণের মানবাধিকার লঙ্ঘনের অপরাধে অবৈধ ক্ষমতাসীন নিষ্ঠুর সরকারের পদত্যাগ দাবি করছি।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments