শাহ আলম ডাকুয়া:
উজিরপুর বরিশাল জেলার একটা অতি প্রাচীন জনপদ। বরিশাল বিভাগের অন্যতম বিখ্যাত নদী সন্ধ্যা। এ নদী বিধৌত উজিরপুর উপজেলায় বাস করে বিভিন্ন ধর্মের জনগোষ্ঠী। এখানকার মানুষের ভাষায়ও রয়েছে বৈচিত্র্য। উজিরপুরের কথ্যভাষার কিছু শব্দ ও বাক্য পুরো দক্ষিণবাংলার কথ্যার সুর বহন করে। আবার কিছু কিছু শব্দ বা বাক্য আছে যা কেবলমাত্র উজিরপুরের মানুষের মুখেই শোনা যায়।
উজিরপুরের কথ্যভাষার কিছু শব্দ এমনভাবে উচ্চারিত হয় যার বর্ণমালা বাংলাভাষায় নেই। যেমন- হাডে, আডে (হাটে)। হ এবং আ এর মাঝামাঝি একটা উচ্চারণ দেখা যায় এখানের কথ্যভাষায় সেরকম কোনো বর্ণ আদৌ নেই বাংলা ভাষায়।
উজিরপুরের হস্তিুশন্ড গ্রাম থেকে সংগ্রহ করা দুটি বাক্য-
১.
‘আহালেস সোমায় আহাংরা পোলাপানের মোহের মইদ্দে আহালি হানলে আল্যাহা আসসি-পসসিরা হরবেডা কী মোনু?’
আহাল=দুর্ভিক্ষ, সোমায়=সময়/ কাল, আহাংরা= বেয়াদব, উচ্ছৃংখল, মোহের= মুখের, মইদ্দে= মধ্যে, আহালি= খাবার সময় মুখের মধ্যে পড়া পাথর টুকরো, হানলে= ঢুকলে, আল্যাহা= লেখাপড়া না জানা, আসসিপসসি= প্রতিবেশী, হরবেডা= করবে, মোনু= সম্বোধন সূচক শব্দ, বাচ্চাদেরও মোনু ডাকা হয়।
২.
‘ব্যাডা ছোলোমডা এ্যাকছের চুহা। মাইয়্যা লোহে খাইলে প্যাডের ছয় মাসেরডাও বাইরাইয়া যাইবে।’
ব্যাডা=পুরুষদের সম্বোধন করা/ পুরুষ/ ছেলে, ছোলোম=জাম্বুরা/বাতাবি লেবু, এ্যাকছের=সব/সমষ্টি/টোটাল, চুহা=টক/চুকা/অম্ল স্বাদ, মাইয়্যালোহে= মেয়েমানুষে, প্যাড=পেট।
সংগ্রহকারী : শাহ আলম ডাকুয়া
সংগ্রহস্থান: হস্তিশুন্ড, বামরাইল, উজিরপুর, বরিশাল
সংগ্রহের সময়: ২০২৪ ইংরেজি
মোবাইল নম্বর: ০১৯৮৫-১৮৪৬৯৮
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments