বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় ক্যান্সার সচেতনতা প্রচারণার অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর এ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস (কারস্) এবং ক্যান্সার কেয়ার এন্ড রিসার্চ ট্রাস্ট বাংলাদেশ (সিসিআরটিবি)-এর যৌথ উদ্যোগে ‘ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট এন্ড ট্রিটমেন্ট অব ক্যান্সার’ শীর্ষক ৩য় আন্তর্জাতিক সিম্পোজিয়াম আজ ২৬ মে ২০২৪ রবিবার কারস্ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার প্রধান অতিথি হিসেবে এই সিম্পোজিয়াম উদ্বোধন করেন।
সিসিআরটিবি-এর ট্রাস্টি অধ্যাপক ড. মো. ইকবাল রউফ মামুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ক্যান্সার সোসাইটি’র সভাপতি অধ্যাপক গোলাম মহিউদ্দিন ফারুক এবং অনকোলজি ক্লাবের সভাপতি অধ্যাপক এম এ হাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক স্যার ওয়ালটার বোডমার মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সিসিআরটিবি-এর সভাপতি ড. মুস্তাক ইব্নে আয়ূব স্বাগত বক্তব্য দেন এবং সহ-সভাপতি ড. এস এম মাহবুবুর রশিদ ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার সিম্পোজিয়ামে অংশগ্রহণকারী দেশ-বিদেশের গবেষকদের ধন্যবাদ জানিয়ে বলেন, বিশ্বে ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মরণব্যাধি এই রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় তা সাধারণ মানুষের নাগালের বাইরে। এজন্য ক্যান্সার বিষয়ে জনসচেতনতা কার্যক্রম আরও বৃদ্ধি করতে হবে। ক্যান্সারের উপর আরও বেশি গবেষণা কার্যক্রম পরিচালনা করার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এ বিষয়ে চিকিৎসক, গবেষকসহ সংশ্লিষ্টদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সিম্পোজিয়ামে দেশ-বিদেশের গবেষকগণ প্রবন্ধ উপস্থাপন এবং আলোচনায় অংশগ্রহণ করেন
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ৩ জন ও নিশ্চিত ৪ জনসহ মোট ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ২৯ জন সন্দেহজনক ও ১৬৮ জন নিশ্চিত রোগী শনাক্ত হয়েছেন।স্বাস্থ্য অধিদপ্তরের হ ...
স্টাফ রিপোর্টার: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।আজ বৃহস্পতিবা ...
ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় (০৮ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ০৯ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত) দেশে হামে আক্রান্ত হয়ে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে, যা এ বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৭১ জন, যা এ বছর এ ...
সব মন্তব্য
No Comments