রফিকুল ইসলাম সুজন: আজ মঙ্গলবার, ১৬ জুন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্বের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সময় রাত ১টায় বেলজিয়াম ও মিশর, ভোর ৪টায় সৌদি আরব ও উরুগুয়ে এবং সকাল ৭টায় ইরান ও নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছে। এর মধ্যে বেলজিয়াম-মিশর এবং সৌদি আরব-উরুগুয়ে ম্যাচ দুটি ইতিমধ্যে শেষ হয়েছে। ইরান-নিউজিল্যান্ড ম্যাচটিও শেষের পথে।
আজ দিবাগত রাতেই দেখা যাবে যেসব ম্যাচ। বাংলাদেশ সময় রাত ১টায় ফ্রান্স খেলবে সেনেগালের বিপক্ষে। ভোর ৪টায় মাঠে নামবে ইরাক ও নরওয়ে। বুধবার সকাল ৭টায় আর্জেন্টিনার প্রতিপক্ষ আলজেরিয়া। এরপর সকাল ১০টায় অস্ট্রিয়া-জর্ডান এবং বুধবার রাত ১১টায় পর্তুগাল-কঙ্গো ডিআর ম্যাচ রয়েছে। দিবাগত রাতের প্রথম তিনটি ম্যাচই ১৭ জুন বুধবারের ফিকশ্চার, তবে বাংলাদেশ সময় হিসেবে রাত ১২টার পর শুরু হওয়ায় আজ রাতেই দেখা যাবে।
এবারের বিশ্বকাপ শুরু হয়েছে গত ১১ জুন বৃহস্পতিবার। মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। ৩৯ দিনের এই আসর চলবে ১৯ জুলাই রোববার পর্যন্ত। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে প্রথমবার বিশ্বকাপ আয়োজন করছে। ফাইনাল ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ১৮ জুলাই।
ফিফার ইতিহাসে সবচেয়ে বড় এই আসরে ৪৮টি দেশ ১২টি গ্রুপে ভাগ হয়ে খেলছে। মোট ১৬টি ভেন্যুতে ১০৪টি ম্যাচ হবে। যুক্তরাষ্ট্রে ১১টি, মেক্সিকোতে ৩টি ও কানাডায় ২টি স্টেডিয়ামে খেলা হচ্ছে। যুক্তরাষ্ট্র একাই আয়োজন করবে ৭৮টি ম্যাচ। ডালাসের এটি অ্যান্ড টি স্টেডিয়ামে সর্বোচ্চ ৯টি ম্যাচ, যার মধ্যে একটি সেমিফাইনালও আছে। গ্রুপ পর্ব চলবে ২৭ জুন পর্যন্ত। প্রতি গ্রুপের সেরা দুটি দল ও আটটি সেরা তৃতীয় দল নিয়ে ২৮ জুন থেকে শুরু হবে ৩২ দলের নকআউট পর্ব।
বিশ্বকাপ ফুটবল শুরু হয় ১৯৩০ সালে উরুগুয়েতে। এখন পর্যন্ত ব্রাজিল ৫ বার, জার্মানি ও ইতালি ৪ বার করে, আর্জেন্টিনা ৩ বার, ফ্রান্স ও উরুগুয়ে ২ বার করে এবং ইংল্যান্ড ও স্পেন ১ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। ২০২২ কাতার বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। এবার প্রথমবার খেলছে উজবেকিস্তান, জর্ডান, কেপ ভার্দে ও কুরাসাও।
ফিফা র্যাংকিংয়ের শীর্ষে আছে আর্জেন্টিনা। এরপর ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, ব্রাজিল, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও পর্তুগাল। এবারের প্রাইজমানি রেকর্ড ১ বিলিয়ন ডলার। চ্যাম্পিয়ন দল পাবে ৫০ মিলিয়ন ডলার।
বাংলাদেশে টি স্পোর্টস, বিটিভি ও গাজী টিভিতে খেলা সরাসরি দেখা যাচ্ছে। অনলাইনে টফি, বায়োস্কোপ ও মাই রবি অ্যাপে সরাসরি সম্প্রচার হচ্ছে। ফিফার তথ্য অনুযায়ী, এবারের আসরে মাঠে বসে প্রায় ৫৫ লাখ দর্শক খেলা দেখবেন।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments