প্রতাপ হোড়,সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় ট্রাকের ধাক্কায় আয়ুব আলী (৫৫) নামে এক মটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। রবিবার দুপুরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের মদনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আয়ুব আলী তালা উপজেলার লক্ষণপুর গ্রামের মৃত নব আলীর ছেলে।
জানা গেছে, রবিবার দুপুরে বাড়ি থেকে সাতক্ষীরা যাওয়ার পথে মদনপুর এলাকায় মটরসাইকেল আরোহী আয়ুব আলীকে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন ঘাতক ট্রাকটিকে আটক করা যায়নি।
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
সব মন্তব্য
No Comments