কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলায় জমি দখল চেষ্টায় সংঘর্ষে উভয় পক্ষের ৯ জন আহত হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) ভোর ৪টায় আমাদী ইউনিয়নের হরিনগর গ্রামে ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, উপজেলা ১২৯নং হাতিয়ার ডাঙ্গা মৌজার এস.এ ১নং খতিয়ানে ৫০১নং দাগের ৩৩ শতক জমিতে হরি নগর গ্রামের ছবেদ আলী গাজীর পুত্র ইয়াছিন গাজী গংরা দীর্ঘদিন বসবাস করছে। কিন্তু শুক্রবার ভোরে মান্দার গাজীর নেতৃত্বে ছেলে সাইফুল্লাহ ইউনুচ, ইদ্রিস, সুকুর, আব্দুল্লাহ সরদার সহ ১৫ থেকে ২০ জন ইয়াছিন গাজীর জমিতে ঘর বাঁধার চেষ্টা করে। এসময় আগুন ধরিয়ে সব পুড়িয়ে দেয়ার চেষ্টাও করে দখলদারী গংরা।
এতে ইয়াছিন গাজীরা বাঁধা দেয়ায় মান্দার গাজী গংরা ঝাপিয়ে পড়ে ইয়াছিন গংদের ওপর। তাদের হামলায় ইয়াছিন গাজী, আসলাম গাজী, সামাদ গাজী সহ মোট ৯ জন আহত হয়। আহতরা বর্তমানে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে ওই জমি নিয়ে কিছুদিন পূর্বেও মারামারির ঘটনা ঘটে। তাতে ইয়াছিন গাজী, মান্দার গাজী সহ ১৩ জনকে আসামী করে কয়রা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মামলা হয়। মামলা নং- সি.আর ১৯৮/২২।
এ বিষয়ে বক্তব্য নিতে অভিযুক্ত মান্দার গংদের বাড়ীতে গেলে তাদের কাউকে পাওয়া যায়নি।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সব মন্তব্য
No Comments