স্টাফ রিপোটার: “উন্নয়নের নামে প্রহসন ও ক্ষতিপূরণ ছাড়া রাস্তা চাইনা” এ স্লোগানে রাজধানীর ডেমরায় বসতবাড়ির সম্পত্তি রক্ষা করতে ডিএসসিসির বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
সোমবার (১জুলাই) দুপুরে ডেমরা—রামপুরা সড়কের দু’পাশে ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ মেয়র ফজলে নুর তাপস ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে এ মানববন্ধন করেন তারা। ডিএসসিসির ৬৯ নং ওয়ার্ডের আমুলিয়া—রাজাখালি প্রায় ১ কিলোমিটার সড়ক বিনা অধিগ্রহনে বসতবাড়ির জায়গা নিয়ে ১৪/১৭ ফিট থেকে ৪৮ ফিট প্রশস্ত করার প্রতিবাদে এ মানববন্ধন করা হয়। এ সময় রাজাখালি এলাকার হাজারো নারি—পুরুষ ও শিশু—বয়স্করা মানববন্ধনে অংশগ্রহন করে ডিএসসিসির এ অমানবিক পদক্ষেপের প্রতিবাদ জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, আমুলিয়া—রাজাখালি সড়কটি ৪৮ ফিটে উন্নীতকরণের উদ্যোগ নিয়েছে ডিএসসিসি। এক্ষেত্রে ওই সড়কের দু’পাশের বসতবাড়ি থেকে বিনা অধিগ্রহনে অতিরিক্ত ৩০—৩২ ফিট জায়গা নিতে চাচ্ছে ওই কর্তৃপক্ষ। এদিকে ড্যাপের প্রস্তাবিত নকশা অনুযায়ী ৪৮ ফিট এ সড়কটির জন্য গত ১৫ জানুয়ারী ডিএসসিসি থেকে টেন্ডারও হয়েছে। আর নকশা অনুযায়ী সড়কের উত্তরপাশের অতিরিক্ত জায়গা অধিগ্রহনের মাধ্যমে নিয়ে সড়ক উন্নয়নের কথা থাকলেও তা মানছে না ডিএসসিসি। এক্ষেত্রে ডিএসসিসি গত ৯ মে সড়কটির দু’পাশের ভিটেবাড়ির জায়গা লাল কালি দিয়ে ৪৮ ফিট রাস্তার সীমানা নির্ধারণ করেছেন ড্যাপের নকশা বহির্ভুত।
বক্তারা আরও বলেন, আমরা বারবার মেয়রের কাছে লিখিত বা মৌখিক আবেদন করেও কোন সুরাহা পাচ্ছিনা বলে মাটি ও মানুষের নেতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষন করছি। তিনি যেন এ রাস্তা সংলগ্ন ১২৫ পরিবারের ভিটেমাটি রক্ষা করেন, অন্যথায় নিয়ম অনুযায়ী ন্যায্যমূল্যে অধিগ্রহনের মাধ্যমে জায়গা নিয়ে সড়ক উন্নয়ন করেন।
এ বিষয়ে ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস গত ২৭ জুন এলাকাবাসীর সঙ্গে সর্বশেষ সাক্ষাৎকারে বলেন, সবদিক বিবেচনা করেই আমুলিয়া—রাজাখালি সড়ক উন্নয়নের কাজ করা হবে। এক্ষেত্রে কিছু লোককে মানবিক ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করা হবে। তবে রাস্তার জন্য বসতবাড়ী বা অন্য যেকোন জায়গা অধিগ্রহনের এখতিয়ার ডিএসসিসির নেই। এক্ষেত্রে ডিএসসিসির সম্পদ বলে খানাখন্দ ও বড় বড় গর্তে ভরা ক্ষতিগ্রস্ত এ সড়কের উন্নয়ন করা হবে পরিকল্পিতভাবে।
রাহাদ সুমন বরিশাল ব্যুরো: বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. সুরঞ্জিত দাসের ওপর হামলা ও মারধরের ঘটনায় অভিযুক্ত পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইমরান খান সালামকে গ্রে ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের সামনের অংশ থেকে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধারের পর সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।ওই সময় ...
মহসিন মিঞা লিটন, বরিশাল অফিস: অধ্যবসায়, পরিশ্রম ও একাগ্রতাই সফলতার চাবিকাঠি। জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জনে লক্ষ্য স্থির রেখে কঠোর পরিশ্রম করতে হবে। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এমন ...
সাতক্ষীরা প্রতিনিধি: "যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়ে সাতক্ষীরায় দিনব্যাপী ‘তরুণ নেতৃত ...
সব মন্তব্য
No Comments