স্টাফ রিপোটার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, কানাডার বেগম পাড়ায় যাদের বাড়ি তারা সরকারের লোক। দেশকে ফোকলা করেছে তারাও সরকারের মানুষ।
রবিবার (৩১ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, সারাদিনে ৪-৫ ঘন্টা বিদ্যুৎ পায়। গ্রামের অবস্থা খুব খারাপ। জ্বালানির অভাবে সারাখানা বন্ধ করছে। ফাঁপা বেলুনের উন্নয়নের পরিবর্তে টেকসই উন্নয়ন চাইলে সরকারেরর পরিবর্তন করতে হবে। কিন্তু ক্ষমতায় টিকে থাকতে সরকার ভোট চুরি করতে ইভিএমের নামে কারচুপি করতে চায়। নির্বাচিত সরকার না হওয়ায় জনগনের কাছে দায়বদ্ধতা নেই, জবাবদিহিতা নেই, নিজের স্বার্থে কাজ করেছে মানুষরোববার দিকে তাদের নজর নেই।
তিনি বলেন, আট বছরের যে বাজেট তার চেয়ে বেশি বিদ্যুৎ খাতে ব্যয় করেছে সরকার। এতদিন বলছে বিদ্যুৎ রপ্তানি করবে এখন আমাদানি করতে ভারতের আদানি গ্রুপের সাথে চুক্তি করেছে। যারা এখনও উৎপাদনেই যায়নি, তাদেরকে টাকা দিয়ে দেয়া হয়েছে। কুইক রেন্টালের নামে হাজার কোটি কোটি কিছু ব্যক্তিকে দেয়া হচ্ছে।
মানিলন্ডারিংয়ের বিষয়ে বিএনপির এই নেতা বলেন, হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচার করছে। যারা কানাডার বেগম পাড়ায় বাড়ি করেছে তারা সরকারের লোক। যারা দেশকে ফোকলা করেছে তারাও সরকারের।
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান মোহাম্মদ সালাহ উদ্দিন, সঞ্চালনায় ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতা নিপুন রায় চৌধুরীসহ ঢাকা জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
ডেস্ক রিপোর্ট: বিশিষ্ট মার্কসবাদী তাত্ত্বিক, রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা কমরেড হায়দার আকবর খান রনোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২৪ সালের ১১ মে রাত ২টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বা ...
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১০০টি উপজেলা পরিষদ ও পৌরসভায় চেয়ারম্যান ও মেয়র পদের প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার, ১০ মে দলের কে ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পল্টন শাখার সম্পাদক রফিজুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সহ-সম্পাদক রবিউল ইসলাম রবির সঞ্চলনায় রাজধানীর পুরান পল্টন মোড়ে হামে তিনশতাধিক শিশুর মর্মান্তিক মৃত্যু ...
ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অন্যায়ভাবে দুই বাংলাদেশিকে নিহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জ ...
সব মন্তব্য
No Comments