ডেস্ক রিপোর্ট: সারাদেশের চারুশিল্পীদের অংশগ্রহণে ২৮ মে-১৭ জুলাই ২০২৩ পর্যন্ত চলা ২৫তম জাতীয় চারুকলা প্রদর্শনী-২০২৩ এর আনুষ্ঠানিক সমাপনী আগামিকাল ১৭ জুলাই বিকাল ৫ টায় অনুষ্ঠিত হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় জাতীয় পর্যায়ে সারাদেশের চারুশিল্পীদের অংশগ্রহণে শুরু হয় ২৫তম এ জাতীয় চারুকলা প্রদর্শনী ২০২৩।
আগামীকাল পর্দা নামতে যাচ্ছে প্রায় ২ মাস ব্যাপী (৫১ দিন)এ জাতীয় চারুকলা প্রদর্শনীর। একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ড. মো আখতারুজ্জামান, মাননীয় উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ ও শিল্প সমালোচক অধ্যাপক নজরুল ইসলাম। প্রদর্শনীর শিল্পকর্ম বিষয়ে পর্যালোচনা উপস্থাপন করবেন শিল্পী মোস্তফা জামান মিঠু। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী। এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম।
২৫তম জাতীয় চারুকলা প্রদর্শনী ২০২৩ নীতিমালা অনুযায়ী ২১ বছরের উর্দ্ধে বাংলাদেশের চারুশিল্পীদের নির্বাচিত এসকল শিল্পকর্মের মধ্যে রয়েছে চিত্রকলা ৯৬টি, ছাপচিত্র ৩৯টি, আলোকচিত্র ২২টি, ভাস্কর্য ৬০টি, প্রাচ্যকলা ০৪টি, মৃৎশিল্প ০৬ টি, কারুশিল্প ১০টি, গ্রাফিক ডিজাইন ০৭টি, স্থাপনা শিল্প ৩৮টি, নিউ মিডিয়া আর্ট ১১টি, পারফরমেন্স আর্ট ০৩টি।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ৭ টি গ্যালারীতে চলছে এ প্রদর্শনী।
২৫তম জাতীয় চারুকলা প্রদর্শনী ২০২৩ এ প্রত্যেকটি মাধ্যমে একটি করে মোট ১১টি শ্রেষ্ঠ পুরস্কার দেয়া হয়। আর সকল মাধ্যম মিলিয়ে ‘‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার ২০২৩” শ্রেষ্ঠ পুরস্কার প্রদান করা হয়। উল্লখ্য যে মাধ্যম ভিত্তিক প্রতিটি শ্রেষ্ঠ পুরস্কারের জন্য এক লক্ষ টাকা এবং সকল মাধ্যমে শ্রেষ্ঠ পুরস্কারের জন্য দুই লক্ষ টাকা এবং গোল্ড মেডেল, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়াও পাঁচটি সম্মানসূচক পুরস্কার প্রদান করা হয় যার প্রতিটির মূল্যমান পঞ্চাশ হাজার টাকা এবং তার সাথে ছিলো স্পন্সরশীপ পুরস্কার।
২৫ম জাতীয় চারুকলা প্রদর্শনী ২০২৩ এর পুরস্কার প্রাপ্ত শিল্পীরা হলেন (মোট পুরস্কার-২০টি):
জেসমিন আকতার, জয়তু চাকমা, সৈয়দ তারেক রহমান, সজীব কুমার দে- শ্রেষ্ঠ পুরস্কার (স্থাপনাশিল্প), নূসরাত জাহান- শ্রেষ্ঠ পুরস্কার (ছাপচিত্র), জিহাদ রাব্বি- শ্রেষ্ঠ পুরস্কার (গ্রাফিক ডিজাইন), ফারহানা ফেরদৌসী- শ্রেষ্ঠ পুরস্কার (কারুকলা), অসীম হালদার- শ্রেষ্ঠ পুরস্কার (মৃৎশিল্প), মো: আসাদুর জামান আসলাম মোল্লা- শ্রেষ্ঠ পুরস্কার (আলোকচিত্র), বাংলাদেশ পারফরমেন্ট আর্ট গ্রুপ- (সুজন মাহাবুব) শ্রেষ্ঠ পুরস্কার (গ্রুপ পারফরমেন্স আর্ট), আব্দুস সাত্তার- সম্মানসূচক পুরস্কার, নাঈমা আখতার- সম্মানসূচক পুরস্কার, রাউফুন নাহার রিতু- সম্মানসূচক পুরস্কার, মো: তরিকুল ইসলাম- সম্মানসূচক পুরস্কার, আশরাফুল হাসান- সম্মানসূচক পুরস্কার, ফারেহা জেবা- বেঙ্গল ফাউন্ডেশন পুরস্কার, অনুকুল চন্দ্র মজুমদার- শিল্পী কালিদাস কর্মকার পুরস্কার, মোহাম্মদ হাসানুর রহমান- শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পুরস্কার, তানভীর পারভেজ- ভাষা শহীদ গাজীউল হক পুরস্কার।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ১,২,৩, ৪,৫,৬,৭ নং গ্যালারীতে প্রদর্শনী আগামিকাল সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত রয়েছে।
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, চলচ্চিত্র কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং মানুষের দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা ও মনোজগৎ নির্মাণের একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম। তিনি বলেন ...
ডেস্ক রিপোর্ট: মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে চলে আসা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা নিয়ে এবার মুখ খুললেন চিত্রনায়িকা মৌসুমী। এর আগে একই ইস্যুতে কড়া প্রতিবাদ জানিয়েছিলেন তার স্বামী ও অভিনেতা ওমর সানী। গত ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নির্মাণে অনুদান ও দুটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন গবেষক ও নির্মাতা আহমেদ তাহসিন শামস। সম্প্রতি তাঁর প্রামাণ্যচিত্র ‘দ্য ওয়াটার রিডার্স’ যুক্তরাষ্ট্রের ‘ল ...
সব মন্তব্য
No Comments