তালা, সাতক্ষীরা,প্রতিনিধি; শনিবার (১ অক্টোবর) সকালে তালা উত্তরণ আইডিআরটিতে কেন্দ্রীয় পানি কমিটির ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। উত্তরণ কর্মকর্তা দিলীপ কুমার সানার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পানি কমিটি নেতা এড. মো. কামরুজ্জামান, ইউপি চেয়ারম্যান শেখর চন্দ্র রায়, সাংবাদিক মিজানুর রহমান, বিষ্ণু পদ দত্ত, বীর মুক্তিযোদ্ধা এম ময়নুল ইসলাম, মীর জিল্লুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দ্দার, অধ্যাপক রেজাউল করিম, মো. আব্দুল হান্নান, অধ্যাপক অচিন্ত্য সাহা, শেখ সেলিম আকতার স্বপন, আব্দুর রাজ্জাক মলঙ্গী, রফিকুল ইসলাম, শেখ সাদেক, সরদার ইমান আলী, শিব পদ মল্লিক, কালিপদ মন্ডল, অরবিন্দু কুমার সরকার, মোঃ রউফ বাবু, আক্তারুল ইসলাম, মোঃ নুরুল হুদা, রুহুল আমিন, কালিপদ মন্ডল, জিএম শহিদুল্লাহ, আশরাফুন্নাহার আশা, সাবিনা ইয়াসমিন, কল্পনা সরকার, রাবেয়া খাতুন, সাংবাদিক আনোয়ার হোসেন আকুঞ্জী, গাজী জাহিদুর রহমান প্রমুখ। এ সময় মাল্টিমিডিয়ার মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক হাশেম আলী ফকির।
সভায় দ্রুত কপোতাক্ষ নদের পাখিমারা বিলে টিআরএম চালু, কৃষকদের ক্ষতিপূরণের অর্থ প্রদান, বেতনা নদী খননে টিআরএম কার্যক্রম অর্ন্তভূক্তিসহ ব-দ্বীপ পরিকল্পনা-২১০০ বাস্তবায়ন, পশ্চিম শালতা, শালিখা ও শিবসা অববাহিকায় টিআরএম বাস্তবায়নের জন্য ব-দ্বীপ পরিকল্পনায় অর্ন্তভূতি, মৃত ও পরস্পর বিচ্ছিন্ন নদীগুলোর মধ্যে পুনঃসংযোগ প্রদান এবং বিভিন্ন অপদখল থেকে নদীগুলোকে মুক্তসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সব মন্তব্য
No Comments