জয়া পালিত: বাংলাদেশে বেড়ে ওঠা একজন হিন্দু হিসেবে, আমাদের জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব। হিন্দুদের বিভিন্ন অনুষ্ঠান যেমন দুর্গাপূজা, সরস্বতী পূজা, দীপাবলি ইত্যাদির পাশাপাশি মুসলিমদের কুরবানী ঈদও আমাদের সমাজের একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই মিলিত সমাজে বেড়ে ওঠার ফলে আমি কুরবানী ঈদকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি এবং একজন হিন্দু হিসেবে আমার নিজস্ব কিছু অনুভূতি ও ভাবনা তৈরি হয়েছে। কুরবানী ঈদ, যা ঈদুল আযহা নামেও পরিচিত, মুসলিমদের মধ্যে একটি পবিত্র ও গুরুত্বপূর্ণ উৎসব। কুরবানী ঈদ উপলক্ষে মুসলিম বন্ধুবান্ধব ও প্রতিবেশীদের সাথে আমাদের আন্তরিক সম্পর্ক আরও দৃঢ় হয়। উৎসবের এই সময়ে আমরা পরস্পরের প্রতি শ্রদ্ধা ও সহিষ্ণুতা প্রদর্শন করি, যা আমাদের সমাজের মজবুত বন্ধনের প্রতীক। কুরবানী ঈদের একটি গুরুত্বপূর্ণ দিক হলো কুরবানী করা পশুর মাংস দরিদ্র ও অভাবগ্রস্থদের মধ্যে বিতরণ করা। এই কাজটি সামাজিক সহযোগিতা ও সহমর্মিতার একটি উজ্জ্বল উদাহরণ। কুরবানী ঈদ আমাকে বারবার স্মরণ করিয়ে দেয়, সকল ধর্মের মূল বার্তা হলো শান্তি, ভালোবাসা এবং মানবতা। ধর্মীয় ভিন্নতার পরেও আমরা সবাই একসাথে মিলেমিশে শান্তিতে বসবাস করতে পারি, যদি আমরা একে অপরের প্রতি সম্মান প্রদর্শন করি এবং মানবতার সেবা করি। সর্বোপরি, কুরবানী ঈদ আমার কাছে শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি আমাদের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের একটি অংশ।
-লেখক: শিক্ষার্থী, ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
তাহমিদা খানম: আমরা যে শ্রেণিকক্ষের সঙ্গে পরিচিত—সামনে একজন শিক্ষক, পেছনে সারিবদ্ধ ডেস্কে বসে থাকা শিক্ষার্থীরা, নির্দিষ্ট সময়সূচি, পাঠ্যক্রম ও পরীক্ষা—তা কি কেবল শিক্ষার্থীদের শেখানোর সুবিধার্থে তৈরি ...
সামীনা জান্নাত:বাংলার প্রকৃতি চিরকালই ঋতুবদলের রঙে রঙিন। ষড়ঋতুর এই দেশে এক ঋতু বিদায় না নিতেই আরেক ঋতু এসে নিঃশব্দে জায়গা করে নেয় প্রকৃতির আঙিনায়। শরতের কাশফুলের শুভ্র সৌন্দর্য ফিকে হওয়ার সাথে সাথে প ...
মানিক লাল ঘোষ:বাঙালির রাজনৈতিক মুক্তি, স্বাধিকার ও গণতান্ত্রিক সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসে শেরে বাংলা এ কে ফজলুল হক এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান—এই দুই ক্ষণজন্মা পুরুষ যেন একই সূত্রে গাঁথ ...
আসনাতুল আহাদ:আমরা যেন বসবাস করছি এক অদ্ভুত সমান্তরাল বয়ানে। প্রতিনিয়ত আমাদের চোখের সামনে ভেসে উঠছে অগণিত মানুষের চেনা মুখ আর পরিচয়ের তালিকা। তবু আমরা সব তৃপ্তির আড়ালে টের পাই ভেতরে ভেতরে মানুষ কতটা এ ...
সব মন্তব্য
No Comments