সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা- ১৪২৯ বর্ষবরণে বাঙালীর ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় পহেলা বৈশাখ উপলক্ষে সিংড়া কোর্ট মাঠ থেকে শুরু হয় বর্ণাঢ্য র্যালি। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও কোর্ট মাঠ চত্বরে ফিরে আসে। এতে অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, উপজেলা নির্বাহী অফিসার এমএম সামিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আশরাফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সেলিম রেজা, উপজেলা নির্বাচন অফিসার সাইফুল আলম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমানআরা সহ বিভিন্ন পেশাজীবি মানুষ।
পরে কোর্ট মাঠ চত্বরে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়।
স্টাফ রিপোর্টার: মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির একদিন পরই আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি।বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) দুপুরে শুনানি শেষে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার খালিয়াজুরীর হাওড়ঘেরা জনপদ বল্লী গ্রামে জন্ম তাঁর। শৈশব-কৈশোর কেটেছে হাওড়ের প্রকৃতি, মানুষের জীবনযাপন ও লোকজ সংস্কৃতির আবহে। সেই শেকড়ের টান আর সংগীতের প্রতি গভীর ভালোবাস ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য নৌকা বাইচকে ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয় বরিশালের উজিরপুর। ঢাকঢোলের বাদ্য, বৈঠার ছন্দ আর লাখো দর্শকের উচ্ছ্বাসে শনিবার (৩১ অক্টোবর) মুখরিত হয় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থ ...
সব মন্তব্য
No Comments