সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কয়েলের আগুনে বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে দিনমজুর সুলতান আহমেদের।
মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে শেরকোল ইউনিয়নের পুঠিমারি নদীর উত্তরপাড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে বাড়ির আসবাবপত্র, ধান-চাল, নগদ টাকা, গবাদিপশুসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
মশার কোয়েল থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
খবর পেয়ে বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ টাকা ও চাল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।
ইউএনও মাজহারুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডে দিনমজুর সুলতান আহমেদের একটি ঘরসহ আসবাবপত্র, নগদ টাকা পুড়ে গেছে। সেখানে গিয়ে নগদ টাকা, চাল, বিছানার জন্য কম্বল দিয়েছি। পরবর্তীতে টিন দেওয়া হবে।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের সিনেমাহল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক এ ঘটনা ঘ ...
সব মন্তব্য
No Comments