সংরক্ষিত নারী আসন
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেত্রী মনিরা শারমিন-এর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত আপিলেও বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আপিল শুনানিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। শুনানিতে অন্যান্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন।
শুনানি শেষে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ জানান, আইনগত সীমাবদ্ধতার কারণে আপিল আবেদনটি নামঞ্জুর করা হয়েছে। ফলে রিটার্নিং কর্মকর্তার পূর্বের সিদ্ধান্ত বহাল থাকছে এবং প্রার্থিতা বাতিলই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।
ইসি সূত্রে জানা গেছে, হলফনামা অনুযায়ী মনিরা শারমিন ২০২৩ সালের ১১ নভেম্বর রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ কৃষি ব্যাংক-এ কর্মকর্তা হিসেবে যোগ দেন এবং ২০২৫ সালের ডিসেম্বরে চাকরি ত্যাগ করেন। তবে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, সরকারি চাকরি ছাড়ার পর তিন বছর পূর্ণ না হলে নির্বাচনে অংশ নেওয়া যায় না।
এই বিধান অনুসারে চাকরি ছাড়ার মাত্র সাড়ে চার মাস পর প্রার্থী হওয়ায় গত যাচাই-বাছাইয়ে তার মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান।
আপিলেও একই সিদ্ধান্ত বহাল থাকায় নিজের প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট দায়ের করবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন মনিরা শারমিন।
এদিকে ইসির এই সিদ্ধান্তে আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে পাওয়া জামায়াত জোটের ১৩টি সংরক্ষিত আসনের মধ্যে একটি আসন আপাতত শূন্য হয়ে গেছে। ফলে তাদের বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে। শূন্য হওয়া আসনটি পরবর্তীতে নতুন তফসিলের মাধ্যমে উন্মুক্তভাবে পূরণ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের একজনসহ মোট ৪৯ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে ইসি।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
স্টাফ রিপোর্টার: ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-অভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনার স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ৭ নভেম্বর শনিবার বিকাল ৪ টায় জিপিও'র সামনে শহীদ কর্নেল তাহের ...
ময়মনসিংহ অফিস: ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি ...
সব মন্তব্য
No Comments