ডেস্ক রিপোর্ট: রোববার (২৯ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে গণফোরামের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী এ কথা বলেন।
তিনি বলেন, ‘দেশে একটা জাতীয় সরকার করেন। ড. কামাল হোসেনকে তার প্রধান করেন। আপনার দল থেকে রেহেনাকে দেন, মতিয়াকে দেন, তোফায়েলকে দেন, এভাবে সব দল মিলিয়ে দু’বছরের জন্য জাতীয় সরকার করেন’।
ডা. জাফরুল্লাহ বলেন, আজকে যদি এটা না হয়, দেশে সুষ্ঠু রাজনীতি না, গণতন্ত্র প্রতিষ্ঠিত না হয় এ দেশের কোনো পরিবর্তন হবে না। আমার মনে হয় আপনার দায়িত্ব হবে বিশ্ব রাজনীতিতে যাওয়া।
বর্তমান সরকারকে ক্ষমতা থেকে বিদায় করতে বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করে মাঠে নামার আহবান জানিয়েছে গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ড. কামাল হোসেন।
তিনি বলেন, ‘নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর বাংলাদেশে আর কোনো নির্বাচন নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়নি। একাদশ নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। এক কথায় বলতে গেলে এ সরকার জনগণের সরকার নয়। তাই বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিকে সামগ্রিকভাবে পুনর্গঠনের লক্ষ্যে করণীয়সমূহ স্থির করতে হবে এবং বাস্তবায়নের অন্যতম কৌশল হিসেবে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বিদায় দিতে হবে। দেশকে বাঁচাতে হবে। জ্বালাও-পোড়াও আন্দোলন নয় দেশ গড়ার আন্দোলন চালিয়ে যেতে হবে। জনগণের ঐক্যের ওপর ভর করে গণফোরামের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ শক্তিকে নিয়ে এগিয়ে যেতে হবে বলে জানান গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।-আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পল্টন শাখার সম্পাদক রফিজুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সহ-সম্পাদক রবিউল ইসলাম রবির সঞ্চলনায় রাজধানীর পুরান পল্টন মোড়ে হামে তিনশতাধিক শিশুর মর্মান্তিক মৃত্যু ...
ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অন্যায়ভাবে দুই বাংলাদেশিকে নিহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জ ...
স্টাফ রিপোর্টার: বর্তমান জাতীয় সংসদকে সংবিধান সংস্কার পরিষদে রূপান্তরের বিষয়ে আশাবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।শনিবার সকালে রাজধানীর গুলশ ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন।তিনি বলেন, ‘দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকারের পক্ষে সফল হওয়া স ...
সব মন্তব্য
No Comments