ডেস্ক রিপোর্ট: ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডের (ডিএমএ) নবম সংস্করণে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ২১টি পুরস্কার জিতে নিয়েছে কমিউনিকেশন সল্যুশন প্রোভাইডার এশিয়াটিক থ্রিসিক্সটি। বিভিন্ন ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে স্বীকৃতিপ্রাপ্ত ক্যাম্পেইনের জন্য গ্রুপটির চারটি প্রতিষ্ঠান এই পুরস্কারগুলো অর্জন করেছে।
শনিবার লে মেরিডিয়ান ঢাকায় অনুষ্ঠিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে এবং মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিবেশনায় এবারের আয়োজনে ৬৬টি প্রতিষ্ঠানের জমা দেওয়া ১,০৭২টি মনোনয়ন থেকে ২৬টি ক্যাটাগরিতে মোট ৮৯টি ক্যাম্পেইনকে স্বীকৃতি দেয়া হয়।
গ্রুপের মধ্যে সর্বাধিক সাফল্য অর্জন করেছে এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনস লিমিটেড। কন্টেন্ট মার্কেটিং, ইন্টিগ্রেটেড ডিজিটাল ক্যাম্পেইন, ডিজিটাল প্ল্যাটফর্মে পিআর, ইউজার কমিউনিটি প্ল্যাটফর্ম এবং ফেসবুক ও ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের মতো ক্যাটাগরিগুলোতে প্রতিষ্ঠানটি চারটি সিলভার ও চারটি ব্রোঞ্জসহ মোট আটটি পুরস্কার জিতেছে। তাদের এই অর্জনের মধ্যে ‘টাইটানিয়াম’ ক্যাটাগরিতে একটি ব্রোঞ্জ পুরষ্কারও রয়েছে, যা এ বছরের ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ওই ক্যাটাগরিতে একমাত্র স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।
মিডিয়া কনসালট্যান্টস লিমিটেড (এমসিএল) মোট তিনটি ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করে। এর মধ্যে একটি অ্যাওয়ার্ড তারা ডট বার্থ লিমিটেডের সাথে যৌথভাবে এবং বাকি দুটি স্বতন্ত্রভাবে শর্ট-ফর্ম ভিডিও, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এবং টিকটক মার্কেটিং ক্যাটাগরিতে জিতে নিয়েছে।
এপেক্স ফুটওয়্যার লিমিটেডের সাথে যৌথভাবে কাজ করে এমপাওয়ার বাংলাদেশ একটি সিলভার এবং চারটি ব্রোঞ্জসহ মোট পাঁচটি পুরস্কার পেয়েছে। পুরস্কারগুলো ডিজিটাল এক্সপেরিয়েন্স মার্কেটিং, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, ডেটা ও অ্যানালিটিক্স, পারফরম্যান্স মার্কেটিং ও টিকটক মার্কেটিংসহ বিভিন্ন ক্যাটাগরিতে প্রদান করা হয়।
অন্যদিকে, দুটি সিলভার ও তিনটি ব্রোঞ্জসহ মোট পাঁচটি অ্যাওয়ার্ড পেয়েছে এএমএল। এর মধ্যে চারটি অ্যাওয়ার্ড তারা অ্যাপ মার্কেটিং, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, মোবাইল মার্কেটিং ও ইউজার কমিউনিটি প্ল্যাটফর্মে এককভাবে জিতেছে। আর বাকি একটি সিলভার পুরস্কার ‘বেস্ট ইউজার-জেনারেটেড কন্টেন্ট’ ক্যাটাগরিতে ম্যাডমেন ডিজিটাল লিমিটেডের সাথে যৌথভাবে অর্জন করেছে।
ডেস্ক রিপোর্ট: এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক-এডিবির সর্বশেষ আউটলুক প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। জুলাই ২০২৬ সংস্করণে এডিবি বলছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ ...
স্টাফ রিপোর্টার: বিশ্ববাজারে তেজাবি স্বর্ণ ও রৌপ্যের দাম বৃদ্ধির কারণে দেশের বাজারেও সোনা ও রূপার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-বাজুস। সংগঠনের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসি ...
ডেস্ক রিপোর্ট: ইলেকট্রিক মোটরসাইকেল ব্র্যান্ড রিভো বাংলাদেশ দেশের বাজারে দুটি নতুন ইলেকট্রিক বাইক—রিভো সি৩৫ ও রিভো সি৩৫-ওয়াই—উন্মোচন করেছে। বৃহস্পতিবার রাজধানীর রেডিসন ব্লু ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে তেজাবী স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর হবে। বৃহস্পতি ...
সব মন্তব্য
No Comments