খুলনা অফিস: করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় খুলনা বিভাগের ১১৯ ইউপি নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (১০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে নির্বাচন সংক্রান্ত বিষয়ে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়্ হয়।তবে লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচন ২১ জুন অনুষ্ঠিত হবে । ইসির নির্বাচন পরিচালনা শাখার যুগ্ম সচিব ফরহাদ আহাম্ম খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খুলনা বিভাগের সব ইউপি নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত হয়েছে। সঙ্গে আরো কিছু নির্বাচনও স্থগিত হবে। তবে সংসদীয় আসনের কোনো উপ-নির্বাচন স্থগিত হবে না।
আগামী ২১ জুন দেশের ২৭১ ইউপি, লক্ষ্মীপুর-২ আসন ও ১১ পৌরসভা নির্বাচনের সময় নির্ধারন করা আছে। এছাড়া ঢাকা-১৪, কুমিল্লা-৫, সিলেট-৩ ও চারটি ইউপির ভোট আগামী ১৪ জুলাই সম্পন্ন করার কথা ঘোষণা দিয়েছিল ইসি।
স্টাফ রিপোর্টার: ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। রোববার (৮ ...
স্টাফ রিপোর্টার: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ, ভুটান ও নেপালের (বিবিএন) মধ্যে আঞ্চলিক ঐক্য জোরদার এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও অভিযোজন অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান জানিয় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে প্রয়াত স্বজনের মুখচ্ছবি। কেউ পরিষ্কার করেছেন সমাধি, কেউ ব্যস্ত ছিলেন মঠ ধোয়া-মোছায়। কোথাও নতুন রঙের প্রলেপ, আবার কোথাও ফুল দিয়ে সাজানো হয়েছে সম ...
স্টাফ রিপোর্টার: আজ শনিবার ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মোড় এসেছিল বলে ইতিহাসে লিপিবদ্ধ রয ...
সব মন্তব্য
No Comments