স্টাফ রিপোটার:‘রেজিলিয়েন্স উৎসবঃ পৃথিবী, মানুষ এবং সম্ভাবনা’ শীর্ষক দুই দিনব্যাপী উৎসবের আয়োজন করেছে একশনএইড বাংলাদেশ (এএবি)। প্রতিকূল পরিস্থিতিতেও দেশের মানুষের অপ্রতিরোধ্য মানসিকতা এবং বাংলাদেশের গৌরবময় ঐতিহ্য, সংস্কৃতি ও আচার-অনুষ্ঠান এই উৎসবের মধ্য দিয়ে তুলে ধরা হবে।
দেশের মানুষের সকল প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম ও জেগে ওঠার শক্তিকে ঘিরে অনুষ্ঠিতব্য এই আয়োজনের লক্ষ্য বিভিন্ন জনগোষ্ঠীর চ্যালেঞ্জ মোকাবিলার গল্পগুলো তুলে ধরা ও মানুষকে উৎসাহিত করা। আজ ও আগামী ১০ জুন ঢাকার গুলশান ২-এ অবস্থিত ‘এনসিসি’ (নাভিদ’স কমেডি ক্লাব)-তে এই উৎসব উদযাপিত হবে।
বিগত কয়েক দশক ধরে, বাংলাদেশের মানুষ জলবায়ু ও মানব-সৃষ্ট বিপর্যয়, বৈষম্য, অর্থনৈতিক অস্থিতিশীলতা, শরণার্থী সংকট ও বৈশ্বিক মহামারি-সহ অসংখ্য চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। কিন্তু প্রতিবারই মানুষ নতুন উদ্যমে পুনরুজ্জীবিত হয়েছে এবং অপ্রতিরোধ্য গতিতে সামনে এগিয়ে গিয়েছে। এর সাম্প্রতিক উদাহরণ হচ্ছে গত দুই বছরে দেশে কোভিড-১৯ মহামারির প্রকোপ। করোনা মহামারি সংকটের সময় দেশের জনগণের সম্মিলিত প্রচেষ্টা অনিশ্চয়তা ও হতাশার মধ্যেও মানুষকে আশাবাদী ও প্রাণোচ্ছল থাকতে সাহায্য করেছে।
দেশের মানুষের এই সহজাত প্রবৃত্তি এবং অপ্রতিরোধ্য মানসিকতা উদযাপনের দাবি রাখে। আর তাই একশনএইড বাংলাদেশ এই উৎসবের আয়োজন করেছে। বিস্তৃত কার্যক্রমের মধ্য দিয়ে এই উৎসব দেশের মানুষ, তাদের শক্তি, আনন্দ ও সংহতি উদযাপনে সাহায্য করবে।
উৎসবের প্রথম দিনের (৯ জুন) মূল আকর্ষণের মধ্য ছিল– হ্যাপি হোম গার্লস’র পরিবেশনায় উদ্বোধনী পারফরমেন্স; প্রদর্শনী এবং কিয়স্ক উদ্বোধন; ফারাহ্ কবির (কান্ট্রি ডিরেক্টর, একশনএইড বাংলাদেশ), ড. মালেকা বানু (সাধারণ সম্পাদক, বাংলাদেশ মহিলা পরিষদ), রওশন আরা (সদস্য, সেতুবন্ধন গড়ি নেটওয়ার্ক), মাহরুখ মহিউদ্দিন (ব্যবস্থাপনা পরিচালক, দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেড), সাবিনা মালো (সাধারণ পরিষদ সদস্য, এএআইবিএস), ফারজানা ফারুক ঝুমু (ইয়ুথ ক্লাইমেট জাস্টিস অ্যাক্টিভিস্ট, ফ্রাইডেস ফর ফিউচার), ইব্রাহিম খলিল আল জায়েদ (এএআইবিএসের ভাইস-চেয়ার) এবং তসলিমা তানিশা (হ্যাপি হোম’র প্রতিনিধি) ‘মাল্টি-ডাইমেনশনাল পারস্পেক্টিভ অব রেজিলিয়েন্স’ শীর্ষক উদ্বোধনী সংলাপে অংশ নেন। এছাড়াও ছিল ‘শি-টেলস’ শিরোনামের বিশেষ পর্ব, যেখানে দেশের অগ্রবর্তী নারীরা তাদের সাহসিকতার গল্পগুলো তুলে ধরেন, এবং একশনএইড বাংলাদেশ ব্যান্ডের পরিবেশনায় ‘মুক্ত করো ভয়, আপন মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়’ থিমে সাংস্কৃতিক আয়োজন। ড. এম খলিলুর রহমানের (সাধারণ পরিষদের সদস্য, এএআইবিএস) বক্তব্যের মধ্য দিয়ে প্রথম দিনের আয়োজনের সমাপ্তি ঘটে।
উৎসবের দ্বিতীয় দিনে (১০ জুন) একশনএইড বাংলাদেশের অ্যাক্টিভিস্টা নেটওয়ার্কের তরুণদের অংশগ্রহণে ফ্ল্যাশ মব পরিবেশিত হবে। এছাড়াও, বিশিষ্ট বক্তাদের অংশগ্রহণে তিনটি ‘হিউম্যান বুক ক্যাফে’ সেশন থাকবে, যাতে অংশ নেবেন – ইমতিয়াজ আহমেদ (ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এবং সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের পরিচালক), নাভিদ মাহবুব (জনপ্রিয় কমেডিয়ান ও কলামিস্ট), তানিয়া ওয়াহাব (উদ্যোক্তা), আফসান চৌধুরী (সাংবাদিক ও গবেষক), শামীম আখতার (চলচ্চিত্র নির্মাতা ও মিডিয়া কর্মী), শাকিল আহমেদ (রিডিকিউলাস ফিউচারসের ফিউচারিস্ট, এডুকেটর ও স্টোরিটেলার), মাহরুখ মহিউদ্দিন (ব্যবস্থাপনা পরিচালক, দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেড), আফজাল হোসেন (জনপ্রিয় অভিনেতা ও পরিচালক), সাদিয়া হক (ফাউন্ডার সিইও, শেয়ারট্রিপ) এবং আহসান রনি (প্রতিষ্ঠাতা, গ্রিনসেভার)। আবুল কালাম আজাদ (ক্লাইমেট ভালনারেবল ফোরামের বিশেষ দূত), তানিয়া ওয়াহাব (উদ্যোক্তা), আফজাল হোসেন (অভিনেতা ও পরিচালক), ইমতিয়াজ আহমেদ (ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এবং সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের পরিচালক), আফসান চৌধুরী (সাংবাদিক ও গবেষক), শামীম আখতার (চলচ্চিত্র নির্মাতা ও মিডিয়া কর্মী) এবং ফারাহ্ কবির (কান্ট্রি ডিরেক্টর, একশনএইড বাংলাদেশ) উৎসবের সমাপনী সংলাপে অংশ নেবেন। সবশেষে থাকবে জনপ্রিয় ব্যান্ড ‘জলের গান’ এর পরিবেশনায় সাংস্কৃতিক আয়োজন।
একশনএইড বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির বলেন, “সহনশীলতা এবং বাধা অতিক্রম করে বেঁচে থাকার সক্ষমতার কারণে জাতি হিসেবে আমরা অনন্য এবং প্রশংসার দাবিদার।
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, চলচ্চিত্র কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং মানুষের দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা ও মনোজগৎ নির্মাণের একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম। তিনি বলেন ...
ডেস্ক রিপোর্ট: মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে চলে আসা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা নিয়ে এবার মুখ খুললেন চিত্রনায়িকা মৌসুমী। এর আগে একই ইস্যুতে কড়া প্রতিবাদ জানিয়েছিলেন তার স্বামী ও অভিনেতা ওমর সানী। গত ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নির্মাণে অনুদান ও দুটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন গবেষক ও নির্মাতা আহমেদ তাহসিন শামস। সম্প্রতি তাঁর প্রামাণ্যচিত্র ‘দ্য ওয়াটার রিডার্স’ যুক্তরাষ্ট্রের ‘ল ...
সব মন্তব্য
No Comments