স্টাফ রিপোর্টার: ২০২৬ বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমে জয় তুলে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। রোববার বাংলাদেশ সময় সকালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত দুটি প্রীতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা এবং আফ্রিকার শক্তিশালী দল মিসরকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল।
টেক্সাসের কাইল ফিল্ড স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হয় আর্জেন্টিনা বনাম হন্ডুরাস ম্যাচ। লিওনেল স্কালোনির দল বিশ্বকাপ প্রস্তুতির প্রথম ম্যাচেই দাপট দেখায়। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে লাওতারো মার্তিনেজ গোল করে দলকে এগিয়ে দেন। এরপর বদলি হিসেবে নামা গিলিয়ানো সিমিওনে ব্যবধান ২-০ করেন। এই ম্যাচে বিশ্রামে ছিলেন অধিনায়ক লিওনেল মেসি। কোচ স্কালোনি নতুন কৌশল ও বিকল্প খেলোয়াড়দের পরখ করে নেন। বিশ্বকাপের আগে ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।
অন্যদিকে ওহাইওর ক্লিভল্যান্ডের হান্টিংটন ব্যাংক ফিল্ডে বাংলাদেশ সময় ভোর ৪টায় মিসরের মুখোমুখি হয় ব্রাজিল। ম্যাচের ৭ম মিনিটে ব্রুনো গিমারায়েসের গোলে এগিয়ে যায় সেলেসাওরা। তবে ১১ মিনিটে মার্কুইনহোসের ভুল পাস থেকে মোস্তফা জিকো গোল করে মিসরকে সমতায় ফেরান। ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে রাফিনহার নিখুঁত ক্রস থেকে দারুণ ফিনিশিংয়ে তরুণ ফরোয়ার্ড এন্দ্রিক ব্রাজিলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। এই গোলই শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে। ইনজুরির কারণে এই ম্যাচে খেলেননি নেইমার জুনিয়র। কার্লো আনচেলত্তির অধীনে টানা তিন জয় পেল ব্রাজিল। এর আগে পানামাকে ৬-২ গোলে হারিয়েছিল তারা। আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ব্রাজিল।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments