বাসদ-মার্কসবাদীর দাবি সপ্তাহ শুরু
স্টাফ রিপোর্টার: অবৈধ বাণিজ্য চুক্তি বাতিল ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কারের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর ৭ দফা দাবি সপ্তাহ শুরু হয়েছে। আজ সোমবার, ১৬ জুন বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এর উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়।
দলের কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য কমরেড জয়দীপ ভট্টাচার্যের পরিচালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন নির্বাহী ফোরামের সমন্বয়ক কমরেড মাসুদ রানা। বক্তব্য দেন নির্বাহী ফোরামের সদস্য সীমা দত্ত, রাজু আহমেদ ও রাশেদ শাহরিয়ার। সমাবেশ শেষে প্রেসক্লাব, পল্টন, গুলিস্তান ও বায়তুল মোকাররম এলাকায় প্রচারপত্র বিলি করা হয়।
কমরেড মাসুদ রানা বলেন, ‘নিত্যপণ্যের দাম বাড়ছেই। এর মধ্যে বিদ্যুতের দাম বাড়ানো হলো। রেন্টাল-কুইক রেন্টালের বোঝা কমালে দাম কমানো যেত, কিন্তু সরকার শোনেনি। কৃষকের ফসল ডুবলেও সরকার কাটার ব্যবস্থা করেনি। শিল্পাঞ্চলে কারখানা বন্ধ হচ্ছে, শ্রমিক বেকার হচ্ছে। সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন নেই।’
তিনি আরও বলেন, ‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর গণতান্ত্রিক সংস্কার ঝুলিয়ে রাখা হয়েছে। বিএনপি নির্বাচনী ইশতেহারে ও ঐকমত্য কমিশনে যেসব সংস্কারের ওয়াদা করেছিল, তা বাস্তবায়ন করছে না। জামায়াতে ইসলামী সংস্কার নিয়ে সরব হলেও সেটা ক্ষমতায় যাওয়ার স্বার্থে। সংবিধানে মৌলিক অধিকারের স্বীকৃতি নেই। নারী ও শিশু নির্যাতন ভয়াবহ। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের বাইরে। জুলাই হত্যাকাণ্ডের বিচার হচ্ছে না, বরং মিথ্যা মামলা-হয়রানি চলছে।’
দাবি সপ্তাহের ৭ দফা:
১. নিত্যপণ্যের দাম কমানো ও সর্বজনীন রেশনিং চালু।
২. মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিল।
৩. জুলাই হত্যাকাণ্ডের বিচার ও মিথ্যা মামলা বন্ধ।
৪. রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কার ও সংবিধানে ৬টি মৌলিক অধিকারের স্বীকৃতি।
৫. শ্রমিকের ন্যূনতম জাতীয় মজুরি ও রাষ্ট্রীয় উদ্যোগে চিনিকল-পাটকল চালু।
৬. কৃষকের ফসলের ন্যায্যমূল্য ও সার-বীজে ভর্তুকি।
৭. আইন-শৃঙ্খলার অবনতি রোধ ও নারী নির্যাতনকারীদের দ্রুত বিচার।
দাবি সপ্তাহ চলবে ১৬ থেকে ২২ জুন পর্যন্ত।
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
সব মন্তব্য
No Comments