মাহাবুবুর রহমান: সিলেট- ৩ আসনের উপ-নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার দাবীতে জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু আজ দুপুরে প্রধান নির্বাচন কমিশনার একেএম নুরুল হুদার সাথে নির্বাচন কমিশন সচিবালয়ে সাক্ষাৎ করেছেন। এসময় তিনি প্রধান নির্বাচন কমিশনারকে বলেছেন, মাঠ পর্যায়ের কিছু পুলিশ কর্মকর্তার আচারণে সিলেট-৩ আসনের উপ-নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে অবিলম্বে মাঠ পর্যায়ের ঐসকল অতি উৎসাহি পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দাবী জানিয়েছেন জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
এসময় তিনি বলেন, দেশের গণতন্ত্র বিকাশের জন্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন খুবই প্রয়োজন। ভোটারদের ভোটকেন্দ্রে আসা এবং নির্বাচনের প্রতি আস্থা ফিরিয়ে আনতে সিলেট-৩ আসনের উপ-নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হওয়া খুবই জরুরী। এই নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তাহলে নির্বাচন কমিশনের প্রতি জনগণের আস্থা বাড়বে। উল্লেখ্য যে, তফসীল ঘোষণার পর থেকেই জাতীয় পার্টির প্রার্থী ও কর্মীদের প্রতি মাঠ পর্যায়ের কিছু পুলিশ যে আচারণ করছে তা সুষ্ঠু নির্বাচনের জন্য হুমকিস্বরুপ।
এসময় প্রধান নির্বাচন কমিশনার একেএম নুরুল হুদা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে যা যা করণীয় তার সকল ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন। এসময় নির্বাচন কমিশনের সচিব খন্দকার হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
সব মন্তব্য
No Comments