মো.পাভেল ইসলাম রাজশাহী: আগামী ১৭ অক্টোবর রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত আসনের মহিলা সদস্য ও সদস্য পদে নির্বাচন উপলক্ষ্যে রাজশাহী সাধারন-৩ এর ভোট গ্রহণ ‘পবা উপজেলা পরিষদ’ ভোটকেন্দ্র অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) আরএমপি পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
রাজশাহী মহানগরীর পবা উপজেলার উল্লিখিত ভোট কেন্দ্রের শান্তি-শৃঙ্খলা রক্ষার নিমিত্ত অস্ত্র বহনে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
নির্বাচন উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ (রাজনৈতিক শাখা-৬), ঢাকার স্মারক নং-৪৪.০০.০০০০. ০৭৯.১৮.০০১.২০১৬-৪৩৪ তারিখ-১১/১০/২০২২খ্রিঃ মোতাবেক জারীকৃত পরিপত্রের অনুঃ ১৭ অনুঃ মোতাবেক সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনের ০৩ (তিন) দিন পূর্বে অর্থাৎ ১৪ অক্টোবর, ২০২২ হতে নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের ০৩ (তিন) দিন অর্থাৎ ২০ অক্টোবর, ২০২২ তারিখ পর্যন্ত রাজশাহী মহানগরীর পবা উপজেলার উল্লিখিত ভোটকেন্দ্রের আশপাশ এলাকায় সকল ধরণের বৈধ আগ্নেয়াস্ত্র-সহ চলাচল, অস্ত্র বহন বা প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য যে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক নিরাপত্তা কর্মীদের অস্ত্র এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হিসেবে বিবেচিত হবে না।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সব মন্তব্য
No Comments