ডেস্ক রিপোর্ট: দেশের অন্যতম শীর্ষ পরিবহন প্রতিষ্ঠান হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান আলহাজ মো. কফিল উদ্দিন মারা গেছেন। রবিবার ৩১ মে ভারতের দিল্লির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
হানিফ এন্টারপ্রাইজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এক শোকবার্তায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, চেয়ারম্যান মো. কফিল উদ্দিন দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের দিল্লিতে নেওয়া হয়। সেখানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার তিনি মৃত্যুবরণ করেন।
মো. কফিল উদ্দিন দেশের পরিবহন খাতের একজন পথিকৃৎ উদ্যোক্তা ছিলেন। ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হানিফ এন্টারপ্রাইজকে তিনি নেতৃত্ব দিয়ে দেশের অন্যতম বৃহৎ ও জনপ্রিয় দূরপাল্লার বাস সেবায় পরিণত করেন। তার দূরদর্শী নেতৃত্বে প্রতিষ্ঠানটি সারাদেশে বিস্তৃত রুট নেটওয়ার্ক, আধুনিক বাস বহর এবং যাত্রীসেবার মানোন্নয়নে বিশেষ অবদান রাখে। পরিবহন খাতের উন্নয়নের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত ছিলেন।
তার মৃত্যুতে পরিবহন মালিক-শ্রমিক সংগঠন, ব্যবসায়ী মহল এবং হানিফ এন্টারপ্রাইজের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করছেন। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠন গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।
মরহুমের জানাজা ও দাফনের বিষয়ে পরিবারের পক্ষ থেকে পরবর্তীতে জানানো হবে বলে জানা গেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
স্টাফ রিপোর্টার: দেশের অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং বাজারে সম্ভাব্য মূল্যচাপ নিয়ন্ত্রণে সুগন্ধি চাল রপ্তানিতে অনুমোদিত কোটা ৫০ শতাংশ কমিয়েছে সরকার।বা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক পর্যটন মেলা বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬ আগামী ২৯ থেকে ৩১ অক্টোবর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিস ...
স্টাফ রিপোর্টার: বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের বার্ষিক সীমা ৫০ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একজন প্রাপ্তবয়স্ক নাগরিক এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ১৮ হ ...
ডেস্ক রিপোর্ট: অফিস যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে একসঙ্গে কাজ করবে মোবাইল আর্থিক সেবা উপায় ও প্রিমিয়াম পরিবহন সেবা কমিউট।এ উপলক্ষে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) সহযোগী প্রত ...
সব মন্তব্য
No Comments