স্টাফ রিপোর্টার: দেশের বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ায় স্বর্ণালংকারের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। নতুন নির্ধারিত দাম আজ শনিবার (২৯ আগস্ট, ২০২৬) সকাল ১০টা থেকে কার্যকর হবে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শুক্রবার ২৯ আগস্টের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে সাক্ষর করেছেন কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন।
বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি গ্রাম হিসেবে। ভরিতে রূপান্তর (১ ভরি = ১১.৬৬৪ গ্রাম) করলে দাম দাঁড়ায়-
স্বর্ণ (হলমার্ককৃত) ভ্যাট সহ:
২২ ক্যারেট প্রতি গ্রাম ২০,৬০০ টাকা, প্রতি ভরি ২,৪০,২৭৮ টাকা। ২১ ক্যারেট প্রতি গ্রাম ১৯,৭০০ টাকা, প্রতি ভরি ২,২৯,৭৮১ টাকা। ১৮ ক্যারেট প্রতি গ্রাম ১৬,৯২০ টাকা, প্রতি ভরি ১,৯৭,৩৫৫ টাকা। সনাতন পদ্ধতি প্রতি গ্রাম ১৩,৮২০ টাকা, প্রতি ভরি ১,৬১,১৯৬ টাকা।
রৌপ্য (হলমার্ককৃত) ভ্যাট সহ:
২২ ক্যারেট প্রতি গ্রাম ৪৫৫ টাকা, প্রতি ভরি ৫,৩০৭ টাকা। ২১ ক্যারেট প্রতি গ্রাম ৪৩৫ টাকা, প্রতি ভরি ৫,০৭৩ টাকা। ১৮ ক্যারেট প্রতি গ্রাম ৩৮৫ টাকা, প্রতি ভরি ৪,৪৯০ টাকা। সনাতন পদ্ধতি প্রতি গ্রাম ২৬৮ টাকা, প্রতি ভরি ৩,১২৬ টাকা।
বাজুস জানিয়েছে, অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণ ও রৌপ্যালংকারের বিক্রয় মূল্যের সাথে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের নিকট থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পার্শ্ব খরচ দিয়ে অলংকার এডজেক্ট পারচেজের ক্ষেত্রে বাজুসের পূর্বের নিয়ম বহাল থাকবে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সকল জুয়েলারি প্রতিষ্ঠানে এই বর্ধিত মূল্য কার্যকর থাকবে।
স্টাফ রিপোর্টার: দেশের অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং বাজারে সম্ভাব্য মূল্যচাপ নিয়ন্ত্রণে সুগন্ধি চাল রপ্তানিতে অনুমোদিত কোটা ৫০ শতাংশ কমিয়েছে সরকার।বা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক পর্যটন মেলা বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬ আগামী ২৯ থেকে ৩১ অক্টোবর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিস ...
স্টাফ রিপোর্টার: বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের বার্ষিক সীমা ৫০ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একজন প্রাপ্তবয়স্ক নাগরিক এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ১৮ হ ...
ডেস্ক রিপোর্ট: অফিস যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে একসঙ্গে কাজ করবে মোবাইল আর্থিক সেবা উপায় ও প্রিমিয়াম পরিবহন সেবা কমিউট।এ উপলক্ষে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) সহযোগী প্রত ...
সব মন্তব্য
No Comments