ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি শহীদ আব্দুর রাজ্জাক রাজা’র আজ ৬ষ্ট মৃত্যু বার্ষিকী।
তার মৃত্যু বাষির্কীতে কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশনায় চরফ্যাশন উপজেলা ছাত্রদল,পৌর ছাত্রদল ও কলেজ ছাত্রদলের উদ্যোগে কবর জিয়ারত ও দোয়া-মুনাজাত করা হয়েছে।
রবিবার (২৬ সেপ্টেম্বর) সকালে শহীদ আব্দুর রাজ্জাক রাজা’র কবর জিয়ারত ও দোয়া মুনাজাত করা হয়।
কবর জিয়ারত ও দোয়া-মুনাজাতে উপস্থিত ছিলেন-চরফ্যাশন উপজেলা সেচ্ছাসেবক দলের নবগঠিত আহবায়ক কমিটির সদস্য সচিব মো.কামরুজ্জামান শাহীন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. আরিফ ফরাজী, সদস্য সচিব কাজী অনিক, চরফ্যাশন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আলামিন, চরফ্যাশন পৌরসভা ছাত্রদলের আহবায়ক নুরুদ্দীন আখন, সদস্য সচিব ইয়াজুল ইসলাম, চরফ্যাশন সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক এমরান ফরাজী, সদস্য সচিব মেহেদী হাসান মিয়াজীসহ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
উল্লেখ্য সাবেক ছাত্রদল সভাপতি শহীদ আব্দুর রাজ্জাক রাজাকে গত ২০১৫ সালের ২৬ সেপ্টেম্বর ঈদুল আযাহার রাতে চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাজার এলাকায় ইউনিয়ন ছাত্রদল নেতাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে গেলে রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে একদল সন্ত্রাসীরা একত্রিত হয়ে আটক কওে বেড়ীর উপর বিদ্যূৎতের খুটির সাথে বেধেঁ বিবস্ত্র করে হামার,হাতুরী দিয়ে পিটিয়ে ও কুপিয়ে ববর নির্যাতন চালায়। পরে রাত ২ টার দিকে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় ।
স্টাফ রিপোর্টার: গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত কাজে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে পৃথক দুটি ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে এসেছে। দুটি ঘটনাতেই হতাহতের খবর পাওয়া যায়নি।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তারিখ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ হবে বলে আজ বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হয়েছে ...
স্টাফ রিপার্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যে ...
সব মন্তব্য
No Comments