জাবি প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন কাঞ্চনজঙ্ঘা হেল্পিং ফান্ড।
বুধবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে এ কর্মসূচীর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মো. নুরুল আলম।
বিজয়ের মাসে প্রায় শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়৷ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ও আশপাশের সমাজের বিভিন্ন অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, সুবিধাবঞ্চিত শিশু ও বয়স্ক নারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সহযোগিতা করেছেন।
কাঞ্চনজঙ্ঘা হেল্পিং ফান্ডের প্রতিষ্ঠাতা মো. ফরহাদ আলী শুভ বলেন, "বিশ্ববিদ্যালয় জীবনে শিক্ষা ও গবেষণার পাশপাশি স্মার্ট বাংলাদেশ গড়তে সাংস্কৃতিক বিভিন্ন উদ্যোগ গ্রহণের সাথে উদারচিত্তের বিকাশের জন্যও সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিভিন্ন সৃজনশীল চিন্তায় সেবামূলক কার্যক্রমে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসা উচিত৷ "
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম বলেন, "ধন্যবাদ উপস্থিত শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থী। আরো ধন্যবাদ জানাচ্ছি কাঞ্চনজঙ্ঘা হেল্পিং ফান্ডকে এই শীতে সুবিধাবঞ্চিত শিশু ও বয়স্ক নারীদের পাশে দাঁড়ানো জন্য। তাদের এ কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকুক। আজকের এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচী স্বার্থক হোক এই কামনা করি।"
এছাড়াও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক বশির আহমেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও ডাটা সায়েন্স বিভাগের সভাপতি অধ্যাপক ড. আলমগীর কবির, বাংলা বিভাগের অধ্যাপক ড. পৃথিলা নাজনীন, অর্থনীতি বিভাগের সহকারি অধ্যাপক ও সহকারী প্রক্টর রনি হোসাইন৷
এ অনুষ্ঠানের সফলতা কামনা করেন সাবেক উপাচার্য ড. শরীফ এনামুল কবির, বিশ্বসেরা বিজ্ঞানী ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এম মামুন , গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সভাপতি ড. ফরিদ আহমেদ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রভোস্ট নাজমুল হাসান তালুকদার, ফজিলাতুন্নেছা হলের প্রভোস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ছায়েদুর রহমান ও সিনেট সদস্য ও সংগঠনের প্রধান উপদেষ্টা ড. আনোয়ার খসরু পারভেজ।
উল্লেখ্য, 'কাঞ্চনজঙ্গা হেল্পিং ফান্ড' ২০১৯ সালে প্রথম উত্তরবঙ্গের পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলায় তাদের কার্যক্রম শুরু করে । সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিভিন্ন পেশার মানুষের মাঝে ঈদ উৎসব, করোনা মহামারী ও শীতের উষ্ণতা ও শুভেচ্ছা বিনিময়ের জন্য বিভিন্ন উপহার প্রদান এবং প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু ও পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বৃক্ষরোপণ ও বিভিন্ন ফলদ গাছ বিতরণ করে আসছে৷
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments