মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহীতে বড় দিনকে সামনে রেখে গীর্জার পবিত্রতা নষ্টকারী কথিত ঈসা নবী পরিচয়দানকারী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম গোলাম চৌধুরী। সে নগরীর চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম নিউ কলোনী এলাকার মৃত কুদ্দুস চৌধুরীর ছেলে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান,রোববার সকাল সাড়ে ৬ টার দিকে অজ্ঞাতানামা এক ব্যক্তি নগরীর উত্তম মেষপালক ক্যাথিড্রল গীর্জায় লাল কাপড়ে মোড়ানো একটি ব্যাগ রেখে পালিয়ে যায়। এসময় গীর্জার এক সেবিকা সেই ব্যাগটি দেখে সন্দেহ হলে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে সেই লাল ব্যাগের মধ্যে একটি কোরআন শরীফ দেখতে পান।
পরে ডিবির একটি দল তথ্য প্রযুক্তির সহায়তায় সেই ব্যক্তির অবস্থান চিহ্নিত করে তাকে গ্রেপ্তার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে সে নিজেকে ঈসা নবী হিসেবে দাবি করেন।
বড় দিনের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির জন্যই সে গীর্জায় কোরআন শরীফ রেখে আসে বলেও জানায় পুলিশ।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
মো: মেহেদী হাসান,কাঁঠালিয়া প্রতিনিধঃ ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাজারে অভিযান চালিয়ে ৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পলিথিন সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. মামুন নামের এক ...
সব মন্তব্য
No Comments