বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে পানিতে ডুবে সাথী আক্তার নামে ১১ বছর বয়সী এক শিশুর প্রাণহানি ঘটেছে। শনিবার সকালে উপজেলার মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত সাথী আক্তার ওই এলাকার বাসিন্দা জাকিরুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে সাথী তার ফুপু জুমুরী বেগমের সঙ্গে বাড়ির কাছের ব্রহ্মপুত্র নদে যায় কাপড় ধোয়ার জন্য। সেখানে অবস্থানকালে হঠাৎ পানিতে তলিয়ে যায় শিশুটি। একপর্যায়ে সাথীকে দেখতে না পেয়ে তার ফুপু চিৎকার করে আশপাশের লোকজনের সহায়তা চান।
পরে স্থানীয়রা দ্রুত নদে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পানির নিচ থেকে সাথীকে উদ্ধার করা হয়। তবে ততক্ষণে তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে শিশুটির মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের চেষ্টা এবং নদী খনন প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। এ বিষয়ে হয়রানি বন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থান ...
আনিছ আহমেদ(শেরপুর )প্রতিনিধিঃ ঝিনাইগাতীতে শ্যালো ইঞ্জিনচালিত ভ্রাম্যমাণ ধান মাড়াইকল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হোসাইন আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।রবিবার ( ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূ ...
সব মন্তব্য
No Comments