স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, দেশ আজ লুটপাট, চাঁদাবাজি ও সন্ত্রাস, রাহাজানির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। এই সরকার জনগণের জান-মালের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
তিনি বৃহস্পতিবার বিকাল ৫টায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কারাইলে পল্লীবন্ধু পরিষদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
এসময় তিনি আরো বলেন, জাতীয় পার্টি নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। বিভিন্ন সময় সরকারী মদদে জাতীয় পার্টিকে খন্ডিত করা হয়েছে। কিন্তু, হুসেইন মুহম্মদ এরশাদ এর আদর্শে জাতীয় পার্টি কখনো দূর্বল হয়নি। আজও জিএম কাদের এর নেতৃত্বে তৃণমূলের প্রতিটি ইউনিট এবং নেতাকর্মী, সমর্থকরা ঐক্যবদ্ধ আছে।
এই সভা অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়ামের অন্যতম সদস্য শেরীফা কাদের, আলমগীর সিকদার লোটন, শামসুন নাহার বেগম, চেয়ারম্যানের উপদেষ্টা মোঃ খলিলুর রহমান খলিল, ভাইস চেয়ারম্যান হুমায়ুন খান, সাংগঠনিক সম্পাদক নির্মল দাস। পল্লীবন্ধু পরিষদ এর আহ্বায়ক এ্যাড. ড. আজহারুল ইসলাম শামীম এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ সাইফুর রহমান ইমন এর সঞ্চালনায় এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চেয়ারম্যানের উপদেষ্টা প্রফেসর ড. গোলাম মোস্তফা, এম নুরুজ্জমান জামান, জাহিদ হাসান, ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, যুগ্ম মহাসচিব এমএ হান্নান, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, যুগ্ম দফতর সমরেশ মন্ডল মানিক, কেন্দ্রীয় সদস্য হুমায়ুন কবির শাওন, উজ্জ্বল চাকমা, পল্লীবন্ধু পরিষদ এর এসএ সাদেক, হাজী আরিফ, মোঃ আলমগীর, নজরুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments