নেত্রকোনা প্রতিনিধি: জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর অংশ হিসেবে আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে নেত্রকোনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এক রোমাঞ্চকর ম্যাচে স্বাগতিক নেত্রকোনা জেলা দল দুর্দান্ত নৈপুণ্যে ৪-১ গোলের ব্যবধানে টাইাঙ্গল জেলা দলকে হারিয়ে দারুণ জয় অর্জন করে।
খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি নেত্রকোনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান। এছাড়া জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই আয়োজনের পৃষ্ঠপোষকতা করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সার্বিক সহযোগিতায় ছিল নেত্রকোনা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা।
রোমাঞ্চকর এ খেলায় স্বাগতিক দলের দাপুটে খেলা ও টানা আক্রমণে উল্লাসে মুখর হয়ে ওঠে দর্শকপূর্ণ স্টেডিয়াম। বিজয়ের আনন্দে ক্রীড়াপ্রেমী দর্শকদের মাঝে বইতে থাকে উচ্ছ্বাসের জোয়ার।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments