ডেস্ক রিপোর্ট: দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রায় শতাধিক সেলুনে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র উদ্যোগে শোভা পাচ্ছে দৃষ্টিনন্দন সুসজ্জিত বুক সেলফ। আর সে সব বইয়ের সেলফে স্থান পেয়েছে দুই বাংলার প্রখ্যাত লেখকদের জনপ্রিয় বই। মূলত সেলুনে আসা সেবাগ্রহীদের বই পড়ায় উদ্বুদ্ধ করতে কবি গোলাম মাওলা জসিমের সম্পূর্ণ নিজ অর্থায়নে এ ব্যতিক্রমী উদ্যোগ।
সম্প্রতি চট্টগ্রাম সিটির জিইসিস্থ অপটিমিস্টিক থ্রি আধুনিক সেলুনে কার্যক্রমের উদ্বোধন করেন নাট্য পরিচালক শাখাওয়াত শিবলী। এ সময় অতিথিরা সেুলনের স্বত্বাধিকারী মোস্তফা ইকরাম পারভেজ ও জুয়েল বড়–য়াার কাছে বই ও বুক সেলফ হস্তান্তর করেন।
শাখাওয়াত শিবলী বলেন, ‘মানুষের মধ্যে বই পড়ার আগ্রহ সৃষ্টি করতে ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’র সেলুনে সেলুনে এমন ব্যতিক্রমী উদ্যোগে আসলেই ব্যতিক্রম। এর ফলে সেলুনে আগত সেবাগ্রহীদের মধ্যে বই পড়ার আগ্রহ তৈরি হবে, যা আলোকিত মানুষ গড়তে ভূমিকা রাখবে।’
অনুষ্ঠানে গালাম মাওলা জসিম, আবৃত্তিশিল্পী আশিক আরেফিন, ব্যাংকার সাইদুল আলম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ‘অবসরে বই পড়ুন’ এ স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালের ৩০ জুন নোয়াখালীতে রতনের সেলুনে বই ও আলমারি বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments