প্রতাপ হোড়, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় শিশু ধর্ষণ মামলার আসামীকে গ্রেফতার করেছে র্যাব। ৭ নভেম্বর রাতে খুলনা জেলার কয়রা থানার মহাজনপুর এলাকায় অভিযোগ চালিয়ে ধর্ষন মামলার প্রধান আসামী আমজাদ হোসেনকে গ্রেফতার করা হয়।
অভিযুক্ত ধর্ষক আমজাদ হোসেন (৬০) সদর উপজেলার উত্তর দেবনগর গ্রামের মৃত হোসেন আলীর পুত্র।
র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার মেয়র দয়াল জানান, গত ২০ অক্টোবর রাতে সাতক্ষীরা জেলার সদরের দেবনগর এলাকার নাবালিকা শিশু তার বাড়ীতে একা থাকার সুযোগে আসামী মোঃ আমজাদ হোসেন বিভিন্ন প্রলোভন দেখিয়ে শিশুটিকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।
এ বিষয়ে শিশুটির বাবা বাদী হয়ে ২৪ অক্টোবর সাতক্ষীরা জেলার সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর থেকেই র্যাব-৬ (সাতক্ষীর ক্যাম্প) এর একটি আভিযানিক দল আসামী গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে। একপর্যায়ে র্যাব-৬ (সাতক্ষীরা ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খুলনা জেলার কয়রার মহারাজপুর এলাকায় অভিযান পরিচালনা মোঃ আমজাদ হোসেন(৬০) গ্রেফতার করে।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে নেওয়া প ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরে তালাকপ্রাপ্ত এক নারীকে ধর্ষণের মামলায় আসলাম হোসেন (৩০) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্ ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্র ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
সব মন্তব্য
No Comments