পিরোজপুর অফিস: সাংবাদিকতা কেবল তথ্য পরিবেশনের মাধ্যম নয়, এটি সমাজ ও রাষ্ট্রের প্রতি গুরুত্বপূর্ণ দায়বদ্ধতা। সত্য, ন্যায় ও জনস্বার্থকে সামনে রেখে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার মাধ্যমেই গণমাধ্যমকর্মীরা মানুষের আস্থা অর্জন করতে পারেন।
রোববার ১৪ জুন দুপুরে ঝালকাঠি কলেজ রোডে জাতীয় সাংবাদিক সংস্থার নিজস্ব কার্যালয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সম্মানে আয়োজিত ফুলেল সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংস্থার কেন্দ্রীয় নীতি-নির্ধারণ পরিষদের সদস্য সচিব মুহাম্মদ মনজুর হোসেন। এ সময় ঝালকাঠি জেলা শাখার পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়।
মনজুর হোসেন বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজ ও রাষ্ট্রের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব। বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতার মাধ্যমে গণমাধ্যমকর্মীদের জনগণের আস্থা অর্জন করতে হবে। সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে সাংবাদিকদের সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে হবে। তিনি পেশাগত দক্ষতা বৃদ্ধি, সংগঠনের ঐক্য সুদৃঢ়করণ ও আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতির ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব লায়ন শিকদার মোহাম্মদ আরিফুল আলম টিটো ও কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি সচিব মো. নূরনবী সোহেল। তারা সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহার ও ডিজিটাল যুগে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে ওঠার ওপর আলোকপাত করেন।
সভায় ঝালকাঠি জেলা শাখার সভাপতি এমদাদুল হক স্বপন, সাধারণ সম্পাদক রুবেল খান, সহ-সভাপতি মাহবুবুর রহমান ও দপ্তর সম্পাদক শংকর দাস পবন বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য হাসান মামুনসহ জেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিক।
শেষ পর্বে জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা শাখার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে সংগঠনকে গতিশীল করতে সহযোগিতার আশ্বাস দেন।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের দা-এর আঘাতে এলাহী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে প ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
সব মন্তব্য
No Comments