আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ঘগড়া কামারপাড়া গ্রামে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারুক আল মাসুদের নির্দেশ ক্রমে বন্দোবস্ত প্রাপ্ত খাস জমির সীমানা নির্ধারণ করে দিলেন সংশ্লিষ্ট ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ও উপজেলা সার্ভেয়ার মোঃ মামুন ।জানাযায় গত ১২ মার্চ দুই হাজার বিশ সালে ঘাগড়া কামার পাড়া মৌজায় এক নং খাস খতিয়ানের ২৫শ ৫৮দাগে বিশ শতাংশ জমি বাংলাদেশ সরকার ভূমিহীন বন্দোবস্ত প্রদান করে দলিল ও খাজনা-খারিজ প্রদান করে এক ভূমিহীন পরিবার কুব্বাত আলী ও তার স্ত্রী আফরোজা বেগমের নামে।এই জমিটুকু জবর দখল করে রাখে একই গ্রামের কতিপয় ভূমিদস্যু আব্দুর রহমান লালুর পুত্র শামসুল হক,সহিজ উদ্দিনের পুত্র নুর ইসলাম ও রজব আলীর পুত্র রাশেদুল ইসলাম গংরা।স্থানীয় আঃ মান্নান,ফারুক মিয়া,আফরোজা বেগমসহ এলাকাবাসী জানায ভূমিদস্যু শামছুল হক খাস জমিটুকু জবর দখল করে নিয়ে আরেক ভূমিদস্যু নুর ইসলামের কাছে ৭০ হাজার টাকায় গোপনে গোপনে বিক্রয় করে দেয়।ভূমিহীন কুব্বাদ আলী ভূমিদস্যুদের প্রভাব প্রতিপত্তিতে না পেরে জীবন নাশের হুমকি ভয়ভীতিতে ভূমি দস্যুদের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় একটি জিডি করে। জিডি নং - ১৫৯, তারিখ ০৪/০৭/২০২২ইং। ভূমিহীন কুব্বাত আলী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে বন্দোবস্তো প্রাপ্ত খাস জমির দখল পজিশন বুঝিয়ে চেয়ে একটি আবেদন করে।গত ৬জুলাই মঙ্গলবার সারাদিন ব্যাপী ভূমি জবর দখলকারীদেরদ্বরা নানা প্রতিকুলতার মাঝেও খাস জমির সীমানা পরিমাপ করে নির্ধারণ করে সীমানার খুঁটি স্থাপন করেছেন সার্ভেয়ার মোঃ মামুন। জবর দখলকারীদের সাথে এ বিষয়ে কথা হলে তারা বলে,বাপ- দাদার আমল থেকেই দীর্ঘদিন যাবৎ আমরা এ খাস জমিটুকু ভোগদখলকার আসতেছি ,এত সহজে কি জমি ছেড়ে দেয়া যায়!দেখার আছে। জমি পরিমাপের সময় ঝিনাইগাতী প্রেসক্লাবের সেক্রেটারী মোঃ দুদু মল্লিক, দৈনিক দেশের পত্রের লোকমান হোসাইন, জেটিভি'র প্রতিনিধি সাইফুল্লাহ আল মাহমুদ জুয়েল, দৈনিক জনকন্ঠের আরএম সেলিম শাহী সহ স্থানীয় গণ্যমান্য অনেক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সড়ক যোগাযোগ, রেল ও নৌপথের আধুনিকায়নে দক্ষিণ কোরিয়ার উন্নত প্রযুক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপ ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি ...
স্টাফ রিপোর্টার: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণের সম্ভাব্য রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সূচি অনুযায়ী আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটের মাধ্যমে স্থ ...
সব মন্তব্য
No Comments