স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত চার দিনব্যাপী নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল-এ ২০২৩-২০২৫ সালের বাংলা চলচ্চিত্রের বিভিন্ন বিভাগে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়েছে। উৎসবে ‘প্রিয়তমা’ সিনেমার জন্য সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন শাকিব খান, ‘দেয়ালের দেশ’-এর জন্য সেরা অভিনেত্রী হয়েছেন শবনম বুবলী এবং ‘১৯৭১ সেই সব দিন’ চলচ্চিত্রের জন্য সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন হৃদি হক।
জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত উৎসবটি প্রিয়জন ফিল্মস ও লেমন স্টুডিওর যৌথ উদ্যোগে এবং আমেরিকান বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আয়োজন করা হয়। চার দিনের এ আয়োজনে বাংলাদেশ ও উত্তর আমেরিকার নির্মাতাদের স্বল্পদৈর্ঘ্য, প্রামাণ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়। সমাপনী অনুষ্ঠানে ছিল রেড কার্পেট, সাংস্কৃতিক পরিবেশনা এবং পুরস্কার বিতরণ।
এবারের উৎসবে আরও পুরস্কৃত হয়েছেন—সেরা পার্শ্ব অভিনেতা চঞ্চল চৌধুরী (তুফান), সেরা পার্শ্ব অভিনেত্রী সানজিদা প্রীতি (১৯৭১ সেই সব দিন), সেরা ওয়েব ফিল্ম কাছের মানুষ দূরে থুইয়া এবং এর পরিচালক শিহাব শাহীন। ওয়েব ফিল্ম বিভাগে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন মামুনুর ইমন (মায়া) এবং সেরা অভিনেত্রী আফসান আরা বিন্দু (উনিশ ২০)।
এছাড়া শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে কাজী আরিশা (গ্রীন কার্ড) ও নৈঋতা হাসিন রৌদ্রময়ী (জংলী), শ্রেষ্ঠ গায়ক হিসেবে বালাম (প্রিয়তমা) ও প্রীতম হাসান (তুফান), শ্রেষ্ঠ গায়িকা অবন্তী সিঁথি (সুড়ঙ্গ) এবং বিভিন্ন কারিগরি বিভাগেও একাধিক শিল্পী ও কলাকুশলী সম্মাননা লাভ করেন।
উৎসবে শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্বাচিত হয়েছে Lost এবং শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র Songs for a Country।
বাংলা চলচ্চিত্রে আজীবন অবদানের স্বীকৃতিস্বরূপ কিংবদন্তি অভিনেতা আহমেদ শরীফকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি বাংলা চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক পেয়েছে বায়োস্কোপ ফিল্মস, স্টার সিনেপ্লেক্স ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি।
আয়োজকদের ভাষ্য, প্রবাসী নতুন প্রজন্মের সঙ্গে বাংলা চলচ্চিত্রের সংযোগ আরও দৃঢ় করা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলা সিনেমার অবস্থান শক্তিশালী করাই এই উৎসবের মূল লক্ষ্য। প্রথম আয়োজনের সাফল্যের ধারাবাহিকতায় আগামী বছর আরও বড় পরিসরে উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments