রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে গ্যারেজের ভিতর থেকে জালাল কাজী (৫০) নামের এক গ্যারেজ মালিকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জালাল পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার ভাল্লুকশী গ্রামের মৃত সেকান্দার কাজীর ছেলে।
স্থানীয়রা জানান, বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মহাসড়ক সংলগ্ন স্থানীয় পান্নু প্যাদার কাছ থেকে দোকান ভাড়া নিয়ে গত চার বছর যাবত গ্যারেজ পরিচালনা করে আসছিলেন জালাল। এরইমধ্যে সে নেশাগ্রস্থ হয়ে পড়ে। গ্যারেজের আড়ালে সে নিয়মিত মাদক সেবন করতো।
গত কয়েকদিন ধরে তার গ্যারেজ বন্ধ ছিলো। মঙ্গলবার সন্ধ্যায় গ্যারেজের মধ্যে থেকে দুর্গন্ধ শুরু হলে থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ গ্যারেজের দরজা ভেঙ্গে অর্ধগলিত অবস্থায় জালালের লাশ উদ্ধার করে।
নিহতের বড় ভাই কামাল কাজী জানান, অতি সম্প্রতি ঘর নির্মানের কাজ ধরেছিলো জালাল। সে অবিবাহিত থাকায় রাতে গ্যারেজেই থাকতো। গত তিনদিন পূর্বে বাড়িতে বসে তার সঙ্গে দেখা হয়েছিলো জালালের। এসময় সে (জালাল) কিছুটা অসুস্থ বলে জানিয়েছিলো।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানান, গ্যারেজের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় দরজা ভেঙ্গে লাশটি উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এঘটনায় প্রাথমিক ভাবে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক বাধার মুখে তাদে ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত জাপান গার্ডেন সিটির অভ্যন্তরীণ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ত্রুটির কারণে কয়েকদিন ধরে চলা বিদ্যুৎ বিভ্রাট নিরসনে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় থানা পরিদর্শন করে আহত পুলিশ সদস্যদের খোঁজ খবর নিয়েছেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্যমন্ত্রী এম ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার গরু নিয়ে করতোয়া নদী পার হওয়ার সময় স্রোতের টানে পানিতে তলিয়ে যান গুল মোহাম্মদ আলী (৬০) নামে এক বৃদ্ধ। শনিবার(১১ জুলাই) উপজেলার সাতমেড়া ইউনিয়নের বোদাপাড়া এলাকা এঘটনা ...
সব মন্তব্য
No Comments