চট্টগ্রাম অফিস: সরকারী বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, প্রশিক্ষণ, শিল্পায়ন, স্বাস্থ্য সেবা, ডিজিটালাইজেশন, কর্মসংস্থান ইত্যাদি বিষয়ে জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টি করতে ও তাদেরকে এসব বিষয় জানাতে পাঁচটি তথ্যচিত্র তৈরি করেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্র। বুধবার (৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিটির কর্ণফুলী টানেল, পতেঙ্গা সমুদ্র সৈকত, উত্তর কাট্টলী বেড়িবাঁদ এলাকায় এগুলোর দৃশ্যধারণ করা হয়েছে।
তথ্যচিত্রগুলো হল ‘সরল উক্তি’, ‘টিসিবির পণ্য আমাদের জন্য’, ‘বঙ্গবন্ধু শিল্পনগর’, ‘আমার পাশে কমিউনিটি ক্লিনিক’ ও ‘কর্ণফুলী টানেল’।
এগুলো প্রযোজনা করেছেন বিটিভির সহযোগী প্রযোজক জামাল উদ্দিন জয়।
অভিনয় করেছেন গোলাম মাওলা জসিম, মোশারফ ভূঁইয়া পলাশ, ইফরাদ আবেদ, বাপ্পি হায়দার, আবদুল মান্নান, আশিক আরেফিন, সায়েম উদ্দিন, আউয়াল খান শাহিন, মাহাতাব উদ্দিন, মোশাররফ হোসেন বেপারী এবং মোহাম্মদ আলী।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments