১৩ মহিষ ও ৩০ মণ পাট লুটের অভিযোগ
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বাঁশ কাটাকে কেন্দ্র করে রনি (৩২) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ডান হাত বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। এ সময় তার বাড়িঘরে হামলা চালিয়ে ১৩টি মহিষ ও প্রায় ৩০ মণ পাট লুট এবং তার ব্যবহৃত মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার অভিযোগও উঠেছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত রনি একই গ্রামের মৃত বিশু লাঠিয়ালের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিজিবির বসার জন্য মাচা তৈরির জন্য স্থানীয়দের বাঁশঝাড় থেকে বাঁশ কাটা হয়। অভিযোগ, রনির অনুমতি ছাড়াই তার বাঁশঝাড় থেকে ৪ থেকে ৫টি বাঁশ কেটে বিজিবিকে দেওয়া হয়। এ নিয়ে স্থানীয় সুমন নামে এক ব্যক্তিকে গালমন্দ করেন রনি। এর জের ধরে শুক্রবার সকালে মহিষের জন্য মাঠ থেকে ঘাস কেটে বাড়ি ফেরার পথে জামালপুর কবরস্থানের পাশে রনিকে একা পেয়ে হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাজিরের ছেলে সুমন (২৬) এর নেতৃত্বে শামসুল মণ্ডলের ছেলে উজির (৪৫), উজিরের ছেলে রুমন (২২), রবকুলের ছেলে কামু (৩০), জাম্বু (২৫), রঞ্জিত মণ্ডলের ছেলে লস্কর (৩৫), শহিদুল ইসলামের ছেলে মন্টু (২৬) সহ ৮-১০ জন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে রনির ওপর হামলা চালায়। হামলাকারীরা এলোপাতাড়িভাবে কুপিয়ে তার ডান হাত বিচ্ছিন্ন করে দেয় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে।
পরিবারের সদস্যরা জানান, গুরুতর আহত অবস্থায় রনিকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করেন। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এদিকে রনিকে হাসপাতালে নেওয়ার সুযোগে অভিযুক্তরা তার বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা বাড়িতে থাকা ১৩টি মহিষ ও দুই গাড়ি পাট লুট করে নিয়ে যায় এবং রনির ব্যবহৃত একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে একই এলাকার নিয়ামতের বাড়ি থেকে লুট হওয়া ১৩টি মহিষ ও প্রায় ৩০ মণ পাট উদ্ধার করা হয়।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, বাঁশ কাটাকে কেন্দ্র করে রনি নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লুট হওয়া ১৩টি মহিষ ও দুই গাড়ি পাট উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে, দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।
এ বিষয়ে ৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, বিজিবির বসার জন্য মাচার বাঁশ কাটার বিষয়ে তিনি অবগত নন। বিষয়টি খোঁজ নিয়ে জানানো হবে।
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের চেষ্টা এবং নদী খনন প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। এ বিষয়ে হয়রানি বন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থান ...
আনিছ আহমেদ(শেরপুর )প্রতিনিধিঃ ঝিনাইগাতীতে শ্যালো ইঞ্জিনচালিত ভ্রাম্যমাণ ধান মাড়াইকল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হোসাইন আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।রবিবার ( ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূ ...
সব মন্তব্য
No Comments