ডেস্ক রিপোর্ট: জ্বালানী তেল ও সিলিন্ডার গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সিপিবি সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম এবং সাধারণ সম্পাদক কমরেড মো. শাহ আলম আজ ৪ নভেম্বর বৃহস্পতিবার এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গণদুশমন সরকার আরো একটি গণবিরোধী সিদ্ধান্ত দেশের মানুষের ওপর চাপিয়ে দিয়েছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশের মানুষ দ্রব্যমূল্যের চরম উর্ধগিতির কষাঘাতে দিশেহারা। উপরন্ত জ্বালানী তেলের এই দাম বাড়ানো পরিবহন খরচ থেকে শুরু করে সর্বত্র দ্রব্য মূল্যের ভয়ঙ্কর উর্ধ্বগতি সৃষ্টি করবে। মানুষের পক্ষে এই জুলুম আর মুখবুজে সহ্য করা সম্ভব নয়। রান্নার গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের মূল্য ৫৪ টাকা বৃদ্ধি করে ১৩১৩ টাকা করায় সাধারণ মানুষের জীবনে আরো দুর্গতি নেমে আসে। নেতৃবৃন্দ আরো বলেন, সরকার সীমাহীন লুটপাট ও দুর্নিতির আর্থিক দায় জনগণের কাধে চাপাতেই জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির ঘোষণা দিয়েছে।
নেতৃবৃন্দ বিবৃতিতে দেশবাসীকে সরকারের এই গণবিরোধী সিদ্ধান্ত এবং দুঃশাসনের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন গড়ে তোলার এবং সারাদেশে পার্টি নেতৃবৃন্দকে জনগনকে সাথে নিয়ে রাজপথে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
ডেস্ক রিপোর্ট: বিশ্ব পরিমণ্ডলে এককেন্দ্রিক আধিপত্য ও যুদ্ধের অবসান ঘটিয়ে সকল রাষ্ট্রের সমঅধিকার, মর্যাদা ও সমান অংশগ্রহণ নিশ্চিত করার সময় এসেছে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিশ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
সব মন্তব্য
No Comments