জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মাদক ও মাদককারবারীদের প্রতিরোধকল্পে ''মাদক হঠাও, তারুণ্য বাঁচাও" এই স্লোগানকে প্রতিপাদ্য করে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রবিবার (২২ মার্চ) সকালে উপজেলার চরপোগলদিঘা এবং দামোদরপুর গ্রামে চরাঞ্চলের সর্বস্তরের জনসাধারণ এর ব্যানারে মাদকের বিরুদ্ধে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আসাদুজ্জামান মিলনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, যমুনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ (বাবু মাস্টার), সিনিয়র শিক্ষক মো. নুরুল ইসলাম, মো. শফিকুল ইসলাম স্বপন মাষ্টার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সরিষাবাড়ি উপজেলা শাখার সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, শিক্ষক মো. আব্দুল কাদের তরফদার, সমাজ সেবক জাকির হোসেন জুয়েল, মনিরুজ্জামান মুঞ্জু, শফিকুল ইসলাম সবুজ, উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক সজীব আহমেদ বিদ্যুৎ, পোগলদিঘা ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক ইবনে হাসান লিওন, শাহিনুর রহমান, মোহাম্মদ আলী শিপন, মো. মোতালেব হোসেন প্রমূখ।
এসময় বক্তরা বলেন, মাদক আজ সমাজে প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে বিষবাষ্পের মত ছড়িয়ে পড়েছে। এর থেকে তরুণ ও যুব সমাজকে রক্ষা করতে হবে। মাদককারবারী ও তাদের সহযোগীদের আমরা সবাই চিনি। তাদের সমাজিকভাবে বয়কট করতে হবে। এই প্রজন্মকে বাঁচাতে আমাদের হাতে হাত মিলিয়ে সমাজ উন্নয়নে কাজ করতে হবে।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্র ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
সব মন্তব্য
No Comments