রাজশাহী অফিস: আজ সকাল ১১ ঘটিকায় রাজশাহী কোর্ট মহাবিদ্যালয়ে "শেখ রাসেল দেয়ালিকা" উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেয়ালিকা উদ্বোধন করেন রাজশাহী কোর্ট মহাবিদ্যালয়ের গভর্ণিং বডির সভাপতি জনাব মোঃ মনোয়ার হোসেন সেলিম। অন্যান্যের মধ্যে বিদ্যোৎসাহী সদস্য জনাব তানজির হোসেন দুলাল, অধ্যক্ষ জনাব মোঃ কামরুজ্জামান সহ মহাবিদ্যালয়ের সকল শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং কর্মচারিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তাগণ শহীদ রাসেলের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করে সাহিত্য -সংস্কৃতির ক্ষেত্রে দেয়ালিকা প্রকাশের গুরুত্ব তুলে ধরে " শেখ রাসেল দেয়ালিকা" কর্মসূচি সফল করে তোলার জন্য সকলের প্রতি আহবান জানান।
স্টাফ রিপোর্টার: মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির একদিন পরই আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি।বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) দুপুরে শুনানি শেষে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার খালিয়াজুরীর হাওড়ঘেরা জনপদ বল্লী গ্রামে জন্ম তাঁর। শৈশব-কৈশোর কেটেছে হাওড়ের প্রকৃতি, মানুষের জীবনযাপন ও লোকজ সংস্কৃতির আবহে। সেই শেকড়ের টান আর সংগীতের প্রতি গভীর ভালোবাস ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য নৌকা বাইচকে ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয় বরিশালের উজিরপুর। ঢাকঢোলের বাদ্য, বৈঠার ছন্দ আর লাখো দর্শকের উচ্ছ্বাসে শনিবার (৩১ অক্টোবর) মুখরিত হয় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থ ...
সব মন্তব্য
No Comments